1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন

নোবেলের জন্য মনোনীত করায় স্ক্যান্ডিনেভিয়ার দুই এমপিকে ট্রাম্পের ফোন

Reporter Name
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২০
  • ৯৩ Time View
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২১ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য তাকে মনোনীত করায় ধন্যবাদ জানাতে স্ক্যান্ডিনেভিয়ার দুই আইন প্রণেতাকে টেলিফোন করেছেন। মঙ্গলবার তারা এ কথা জানান।

খ্রিস্টান ডেমোক্র্যাটস-এর সুইডিশ সংসদ সদস্য ম্যাগনাস জ্যাকবসন টুইটারে লিখেছেন, ‘আমি আমার মেয়েকে নিয়ে রাস্তায় ছিলাম, এ সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাকে নোবেল শান্তি পুরষ্কারের জন্য মনোনয়ন করায় ফোন করে ধন্যবাদ জানান।’

‘মধ্যপ্রাচ্য ও বলকানস শান্তি সম্পর্কে আমাদের মধ্যে সুন্দর কথা বার্তা হয় এবং আমি প্রেসিডেন্টের শান্তি প্রক্রিয়াসমূহের প্রতি শুভেচ্ছা জানাই। ডেস্কে বসা অবস্থায় ট্রাম্পের হাস্যোজ্জল একটি ছবিও পোস্ট করেন তিনি।

এদিকে ডানপন্থী অভিবাসন বিরোধী প্রগ্রেস পার্টি নেতা নরওয়ের এমপি ক্রিশ্চিয়ান টাইব্রিং-গিজেডে ইতোমধ্যে এএফপিকে জানিয়েছেন, তিনিও সোমবার ট্রাম্পের কাছ থেকে একটি ফোন পেয়েছেন।

তিনি কথোপকথনের বিস্তারিত প্রকাশে অস্বীকার করে বলেন, ‘মনোনয়নের জন্য আমাকে ধন্যবাদ জানাতেই তাকে ফোন করা হয়।’ তিনি বলেন, ‘আমি অবাক হয়ে যাই। এটা তো তার জন্য একটা ভাল কাজ। সবাই তো এমনটি করে না।’

টাইব্রিং-জিজেডে এবং জ্যাকবসন সেপ্টেম্বরের গোড়ার দিকে ঘোষণা করেছিলেন যে, তারা দু’জনেই ২০২১ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ট্রাম্পের নাম পাঠাবেন। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved