1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন

নোবেলের গানে হতাশ দর্শক, ইউটিউবে ডিসলাইকের ঝড়

Reporter Name
  • Update Time : সোমবার, ৮ জুন, ২০২০
  • ৮৪ Time View

প্রকাশ পেয়েছে জি-বাংলা রিয়েলিটি শো ‌‌‘সারেগামা’ থেকে পরিচয় পাওয়া বিতর্কিত গায়ক নোবেলের সেই গান ‘তামাশা’। কিন্তু গানটিতে যেন হতাশ হয়েছে দর্শক মহল। প্রকাশের সাত ঘণ্টার মধ্যেই গানটি ৪ লাখের বেশি বার ভিউ হয়েছে। তবে গানটিতে ঝড়ের বেগে পছন্দের থেকে অপছন্দই প্রকাশ করছেন দর্শকরা। আর এটি বেড়েই চলেছে।

গানটি নোবেলের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে। এখন পর্যন্ত গানটিতে লাইক পড়েছে ১৬ হাজার ও ডিসলাইক পড়েছে ৭৪ হাজারেও বেশি।

‘তামাশা’ গানটি নোবেলের তৃতীয় মৌলিক গান। তবে বাংলাদেশে এটি প্রথম। আগের দুটি গান কলকাতায় প্রকাশ হয়েছে।

‘তামাশা’ গানের প্রচারণার জন্য বাংলাদেশ-ভারতব্যাপী বিতর্ক তৈরি করেছিলেন নোবেল। অপমান করেছিলেন দেশের লিজেন্ড শিল্পীদের। এমন কী ভারতের প্রধানমন্ত্রীকে নিয়েও বাজে মন্তব্য করেছিলেন। সেই কারণে ভারতে তার বিরুদ্ধে মামলাও হয়েছে। দেশে র‌্যাবের ডাকে সাড়া দিয়ে ক্ষমা চাইতে হয়েছে তাকে।

যে গানের জন্য এতো কিছু, সেই গান শুনে হতাশ হয়েছে দর্শক। তাই গানটির জন্য নোবেল পাচ্ছেন ডিসলাইক ও ‘বাজে’ মন্তব্য। কেউ কেউ বলছেন লিজেন্ডদের বিখ্যাত গান গেয়ে পরিচিতি পাওয়া হয়তো সহজ, কিন্তু নিজে ভালো মৌলিক গান দিতে অনেক সাধনা করতে হয়। ছোট মুখে বড় কথা বললেই দর্শক প্রিয় হওয়া যায় না।

নোবেলের এই তামাশা গানের মডেল তারই স্ত্রী মেহরুবা সালসাবিল। গানের কথা ও সুর করেছেন কৌশিক জিহান, আয়োজনে টিম নোবেল। মিউজিক ভিডিওটি পরিচালনা করেন নাজমূল হাসান। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved