1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:২১ পূর্বাহ্ন

নেপাল পুলিশের গুলিতে ভারতীয় নিহত, গুলিবিদ্ধ আরও ২

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২০
  • ৬৭ Time View

বিহার সীমান্তে নেপাল পুলিশের গুলিতে এক ভারতীয় নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছে আরও দুই ভারতীয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী এসএসবি’র ডিজি সংবাদসংস্থা পিটিআইকে জানায়, শুক্রবার সকাল ৮টা ৪০ মিনিট নাগাদ এই ঘটনা ঘটেছে। লগন যাদব নামে এক ভারতীয়কেও গ্রেপ্তার করেছে নেপাল পুলিশ।

এসএসবি’র পাটনা ফ্রন্টিয়ারের আইজি সঞ্জয় কুমার বলেন, আমাদের তরফে যোগাযোগ করা হয়েছে। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

জানা যায়, ঘটনায় নিহত বিকাশ যাদব নামে বছর ২২-এর ওই যুবকের পেটে গুলি লাগে। সেইসঙ্গে গুলিবিদ্ধ উমেশ রাম আর উদয় ঠাকুরকে সীতামারীর বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রাথমিক তদন্তে জানা যায়, নেপাল ভূখণ্ডে থাকা লগন যাদবের পুত্রবধূর আচরণের বিরোধিতা করা হয়। নেপাল সীমান্ত পুলিশ জানতে পারে নেপালী ওই মহিলা ভারতীয় আরও কয়েকজনের সঙ্গে তাদের ভূখণ্ডে গল্প করছেন। ইন্দো-নেপাল সীমান্তে কোনও কাঁটাতার নেই। ফলে প্রায় এপার-ওপার যাতায়াত হয়। পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে।

কিন্তু এদিন এই গল্পগুজবের পরিবেশে আপত্তি তোলে নেপাল সীমান্ত পুলিশ। শুরু হয় দু’পক্ষের বিতণ্ডা। সীমান্তে জড়ো হয় প্রায় ৭৫-৮০ জন ভারতীয়।

নেপাল পুলিশ সূত্রে খবর, তারা প্রথমে হাওয়ায় গুলি ছুঁড়ে বার্তা পাঠানোর চেষ্টা করে। এতে পরিস্থিতি আরও ঘোলাটে হয়। বাহিনীর বন্দুক ছিনিয়ে নেওয়া হতে পারে এই আশঙ্কায় উপস্থিত জনতার উদ্দেশ্যে গুলি চালায় তারা। এতেই জখম হয়ে একজনের মৃত্যু হয়েছে। বাকি দু’জন চিকিৎসাধীন। এনডিটিভি, ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved