পিরোজপুর জেলার নেছারাবাদে বজ্রপাতের আঘাতে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। সোমবার (৭ জুন) দুপুরে উপজেলার পূর্ব গুয়ারেখা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন: গুয়ারেখা গ্রামের কৃষক আবুল কালাম ওরফে বাহার (৫৫) এবং তার স্ত্রী জাহানারা বেগম (৫০)।
আরো পড়ুন:ক্ষেতে পানি দেয়ার সময় বিদ্যুৎস্পর্শে কৃষকের মৃত্যু
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বৃষ্টি শুরু হওয়ার পর পাশের রান্নাঘরে চালা পলিথিন দিয়ে মেরামত করতে যান আবুল কালাম এবং তার স্ত্রী জাহানারা বেগম। এসময় হঠাৎ করে একটি বজ্রপাত তাদের আঘাত করলে, ঘটনাস্থলেই তারা মারা যান।##