1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন

নুসরাতের মুকুটে নতুন পালক

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২০
  • ১০১ Time View
নুসরাত

গত বছরেই বসিরহাটের সাংসদ হিসেবে রাজনৈতিক অভিষেক ঘটেছে অভিনেত্রী নুসরাত জাহানের। আর মাত্র এক বছরের মধ্যেই সাংসদীয় কাজে দক্ষতা প্রদর্শনের জন্য নুসরাতের মাথায় জুড়ল নতুন পালক। সাংসদ তথা অভিনেত্রী সম্মানিত হলেন ‘তুমি অনন্যা’ পুরস্কারে।

আন্তর্জাতিক নারী দিবসের ঠিক দু’দিন আগে জ্ঞানমঞ্চে অনুষ্ঠিত হল এই অ্যাওয়ার্ড শো। আর সেখানেই ‘এক্সেলেন্স ইন পার্লামেন্টারি অ্যাফেয়ার্স’-এর জন্য নুসরাত পেলেন সেরার শিরোপা।

 

নুসরাত জাহানের পোস্ট করা ছবি

নুসরাত জাহানের পোস্ট করা ছবি

স্বামী নিখিলের পোশাকের আউটলেট ‘রঙ্গোলী’র শাড়িতেই নিজেকে সাজিয়েছিলেন তিনি। কালো নেলপলিশ, গাঢ় লিপস্টিক আর ম্যাচিং গয়নার হাল্কা সাজেই নজর কেড়েছিলেন সাংসদ-অভিনেত্রী। অ্যাওয়ার্ড পেয়ে তা হাতে নিয়ে সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন তিনি।

লিখেছেন, ১৫ তম ‘তুমি অনন্যা সম্মান’ পেয়ে আমি খুশি। দেশ এবং দেশের মানুষের জন্য যাতে নিজের সেরাটা দিতে পারি।

নুসরাতের ওই পোস্টে নেমেছে শুভেচ্ছার ঢল। আগামী দিনেও যেন এভাবেই এগিয়ে যান প্রিয় অভিনেত্রী, সে কামনাই করেছেন অনুরাগীরা। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved