1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন ততদিন নিরাপত্তা: আইনমন্ত্রী - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

নুসরাতের পরিবারকে যতদিন প্রয়োজন ততদিন নিরাপত্তা: আইনমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০১৯
  • ৮৪ Time View
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। ছবি-সংগৃহীত।

ফেনীর সোনাগাজীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফির পরিবারকে যতদিন প্রয়োজন, ততদিন নিরাপত্তা দেয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। কোনো কুচক্রী মহল নুসরাতের পরিবারকে হুমকি দিলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

শুক্রবার দুপুর ১২টায় রাজধানীর গুলশানে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে একথা বলেন আইনমন্ত্রী। আনিসুল হক বলেন, নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যা মামলার রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। যারা বর্বর এ হত্যাকাণ্ডে জড়িত, রায়ে তাদের সর্বোচ্চ সাজা ফাঁসি হয়েছে।

‘এই রায়ে প্রমাণিত হলো, অপরাধী যেই হোক না কেন, সাজা পেতেই হবে। এ রায় আইনের শাসন প্রতিষ্ঠায় মাইলফলক।’

আইনমন্ত্রী আরও বলেন, আমরা আশা করবো, নিম্ন আদালতের রায় উচ্চ আদালতেও তড়িৎগতিতে সম্পন্ন হবে। জনগণকে আমরা এ বার্তা দিতে চাই, যে যত ক্ষমতাধর হোক না কেন, শেখ হাসিনার সরকার বিচার করবেই।

তিনি বলেন, সব আইনি প্রক্রিয়ার মাধ্যমে অতি দ্রুততম সময়ের মাধ্যমে নুসরাত হত্যার রায় ঘোষণা করা হয়েছে। সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর। আওয়ামী লীগ সরকার বিচারহীনতার সংস্কৃতি থেকে বিচার পাওয়ার সংস্কৃতিতে এ জাতিকে ফিরিয়ে এনেছে।

তিনি বলেন, নুসরাত হত্যা মামলায় ১৬ জনের মধ্যে ১২ জন স্বীকারোক্তি দিয়েছে। বিচারক মনে করেছেন, সবাই সমান অপরাধী, তাই ফাঁসির রায় দিয়েছেন।

আনিসুল হক বলেন, রায়ের সাত দিনের মধ্যে হাইকোর্টে কাগজপত্র আসবে। কাগজপত্র এলে সুপ্রিম কোর্ট দ্রুত নিষ্পত্তি করবেন বলে আশা রাখি।

সড়ক পরিবহন আইনের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, নতুন আইন কার্যকর হলে সড়ক দুর্ঘটনা কমে আসবে। বর্তমান আইনে চালকের লাইসেন্স পাওয়ার ব্যাপারে স্বচ্ছতা আনা হয়েছে। সার্বিকভাবে সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে যুগোপযোগী আইন করা হয়েছে।

-খবর দৈনিক যুগান্তরের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved