1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন

নুরদের ওপর হামলার ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে: ডিএমপি কমিশনার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০১৯
  • ৮৮ Time View
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম। ফাইল ছবি, সংগৃহীত।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুর এবং তার সঙ্গীদের ওপর হামলা ও ডাকসু ভবন ভাঙচুরের ঘটনার গায়েব হওয়া সিসিটিভি ফুটেজ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম।

শুভ বড়দিন উপলক্ষে বুধবার রাজধানীর বনানীতে হোলি স্পিরিট গির্জা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হামলার ঘটনায় করা মামলার তদন্ত চলছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, ভিপি নুরের করা মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে সাক্ষ্যপ্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে তদন্ত চলছে। তা ছাড়া মারমুখি হওয়া আর মারধরে অংশ নেয়া দুটি এক বিষয় নয়।

ডাকসুতে বাতি নিভিয়ে ভিপি নুরসহ তার সঙ্গীদের ওপর নারকীয় হামলার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিৎ চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইনসহ ৩৭ জনকে আসামি করে মামলা করেছেন ভিপি নুর। অজ্ঞাত আসামি করা হয়েছে আরও ৪০-৫০ জনকে। মঙ্গলবার সন্ধ্যায় নুরের পক্ষে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি করেন ডাকসুর সমাজসেবা সম্পাদক আখতার হোসেন।

এ ছাড়া নুর ও তার সঙ্গীদের ওপর হামলার ঘটনায় পুলিশের করা হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মুক্তিযুদ্ধ মঞ্চের তিন নেতা আল মামুন, ইয়াসির আরাফাত তূর্য ও মেহেদী হাসান শান্তকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved