1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:২১ অপরাহ্ন

নিয়মিত হয়ে আবারো অবসরে সারিকা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২০
  • ৭৭ Time View

মডেলিং থেকে যাত্রা শুরু করেন সারিকা। এরপরে অভিনয়ে নিজের নাম লেখান তিনি। কিন্তু শুটিং সেটে দেরিতে যাওয়া, সিডিউল ফাঁসানো এসব কারণে সমালোচিত হন অভিনেত্রী। এমন অবস্থাতেই সংসার জীবনও শুরু করেন। একটা সময় নিজেকে এতই অবরুদ্ধ করে ফেলেন যে, কেউই আর তার সঙ্গে যোগাযোগ করতে পারেনি।

তবে গত বছর থেকে আবারো মিডিয়ায় নিয়মিত হওয়ার চেষ্টা করেন তিনি। প্রতি মাসেই অল্প কয়েকটি নাটকে কাজ করে যাচ্ছিলেন। তবে করোনাভাইরাসের কারণে সেই কাজের গতিও যেন মন্থর হয়ে যায়। তবে বিরতি কাটিয়ে ঈদে অনেক নাটকে আবারো অভিনয় করেছিলেন।

ঈদের পর ৯ আগস্ট ‘হৃদয়ের কোলাহল’ নামের একটি নাটকে অভিনয় করার পর গণমাধ্যমকে জানিয়েছেন, আরো তিনটি নাটকে আগস্ট মাসেই অভিনয় করবেন; কিন্তু সেই কথা রাখেননি তিনি। সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে নতুন কাজের বিষয়ে বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন সারিকা। তিনি বলেন, ঈদের আগে যে কাজগুলো করতে পারিনি, সেগুলোর শুটিং করার কথা ছিল আমার।

একটি নাটকে কাজও করেছি। বাকিগুলোর কাজ নিয়ে নির্মাতারা আর অগ্রসর হননি। এদিকে আমিও একটু অবসর সময় কাটানোর চেষ্টা করছি। সবকিছু ঠিক থাকলে সেপ্টেম্বরের শেষের দিকে কাজে ফিরব। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved