লেখালিখি শুরু। ইতোমধ্যেই গল্প, কবিতা ও উপন্যাস মিলিয়ে তার ৫টি বই প্রকাশিত হয়েছে। ফেসবুকের কন্টেন্ট তৈরির গল্পটাও একটু ভিন্ন ধরনের । নিজেদের সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে স্মরণীয় করে রাখার জন্য পেজ খুলে আপলোড দেওয়া। সেই ধারাবাহিকতায় নিজেদের প্রথম সাক্ষাৎকারের ভিডিও ধারণ করে আপলোড দেন । রাতারাতি হয়ে যান ভাইরাল । সবুজ বলেন, ‘আমরা মূলত পেজটি খুলেছিলাম আমাদের সুন্দর কিছু মুহূর্তের ছবি সব এক জায়গায় রাখার জন্য। আমাদের প্রথম সাক্ষাতের স্মৃতি তুলে ধরে একটি ভিডিও বানিয়ে আপলোড করি। ভিডিওটি তিন দিনে ৫ লাখের অধিক মানুষ দেখেন। তাদের এই কনটেন্ট তৈরির মূল উদ্দেশ্য হলো, মানুষের মধ্যে ইতিবাচকতা ছড়িয়ে। দেওয়া। পারস্পরিক সম্পর্কগুলোকে কীভাবে চর্চা করা যায়, কীভাবে সম্পর্কের ভিত মজবুত করা যায়, আরও সুন্দর করে তোলা যায়— সেই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করাই তাদের মূল লক্ষ্য। এই কাজের মধ্যদিয়ে দেশের সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্য এবং এখানকার মানুষের আবেগ-অনুভূতি ও সহজ-সরল জীবনযাপনের নানান দিক বিশ্ববাসীর সামনে তুলে ধরতে চান এই দম্পতি। তারা মনে করেন, কেউ সোশ্যাল মিডিয়ায় যখন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করবে, তখন বিভিন্ন ধরনের কটূ মন্তব্য ও নেতিবাচক প্রতিক্রিয়ার জন্যও প্রস্তুত থাকতে হবে । যদিও তাদেরকে খুব একটা এই সমস্যা মোকাবেলা করতে হয়নি।