1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:০৫ অপরাহ্ন

নির্মাণাধীন সেতুর মাটি ধসে ৩ শ্রমিক নিহত

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বুধবার, ৩১ মে, ২০২৩
  • ৯৭ Time View

নির্মাণাধীন একটি ব্রিজের মাটি ধসে ৩ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বুধবার (৩১ মে) দুপুরে ফরিদপুরের সদরপুর উপজেলার আমিরাবাদ-কারিরহাট সড়কে জমাদ্দারডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- ফরিদপুর সদরের কবিরপুর এলাকার মো. অন্তর শেখ (২২), কৈজুরী ইউনিয়নের মো. জুলহাস মীর (২৪) ও বাগেরহাট জেলার উদয়পুর গ্রামের জাবেদ খান (২৩)। আহত নজরুল ইসলামকে (৩০) সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জমাদ্দারডাঙ্গী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের নিচের অংশের পাইলিংয়ের কাজ করছিলেন শ্রমিকরা। হঠাৎ পূর্ব পাশের মাটি ধসে পড়ে তাদের ওপর। এ সময় অন্য শ্রমিকরা একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হলেও তিনজনকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মাটির নিচ থেকে তিন শ্রমিকের লাশ উদ্ধার করেন।

সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহসান মাহমুদ রাসেল সাংবাদিকদের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার বলেন, তিন শ্রমিকের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved