1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নির্বাচন পর্যবেক্ষণে ২০ হাজার ৭৭৩ দেশীয় পর্যবেক্ষককে অনুমোদন - Globalprime24.com
শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

নির্বাচন পর্যবেক্ষণে ২০ হাজার ৭৭৩ দেশীয় পর্যবেক্ষককে অনুমোদন

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ১৩৮ Time View

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ২০ হাজার ৭৭৩ জন দেশীয় পর্যবেক্ষককে অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের নিবন্ধিত ৮৪টি পর্যবেক্ষক সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের অনুমোদন দেওয়া হয়েছে। এ পর্যবেক্ষকেরা আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় ভোটগ্রহণ পর্যবেক্ষণ করতে পারবেন।



বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) নির্বাচন কমিশনের পরিচালক (জনসংযোগ) মো. শরিফুল আলম পর্যবেক্ষকদের এ সংখ্যা জানান। বর্তমানে নির্বাচন কমিশনে ৯৬টি নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থা রয়েছে।

ইসি জানিয়েছে, এবার নির্বাচনে কেন্দ্রীয়ভাবে ৪০টি পর্যবেক্ষণ সংস্থার ৫১৭ জন এবং স্থানীয়ভাবে ৮৪টি পর্যবেক্ষণ সংস্থার ২০ হাজার ২৫৬ জন ভোট পর্যবেক্ষণ করবে। সবমিলিয়ে পর্যবেক্ষক সংখ্যা ২০ হাজার ৭৭৩ জন। আসনভিত্তিক পর্যবেক্ষকের তালিকা সব রিটার্নিং ও সহকারী রিটার্নিং অফিসারদের কাছে পাঠানো হয়েছে। এবারের নির্বাচনে ভোটকেন্দ্র আনুমানিক ৪২ হাজার ২৫০টি এবং ভোটার ১১ কোটি ৯৬ লাখ।



এর আগে ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণ করতে ৩৪ হাজার ৬৭১ জন দেশীয় পর্যবেক্ষক আবেদন করেন। ওই নির্বাচনে ৮১টি পর্যবেক্ষক সংস্থার ২৫ হাজার ৯২০ জনকে অনুমতি দেয় তৎকালীন নির্বাচন কমিশন। ২০১৪ সালে ১৪৭টি আসনে ভোটগ্রহণ হয়। বাকি ১৫৩টিতে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা জয়ী হন। ওই ১৪৭টি আসনে ৮ হাজার ৯০০ জন পর্যবেক্ষক ছিলেন। আর ২০০৮ সালের নির্বাচনে প্রায় এক লাখ ৬০ হাজার এবং ২০০১ সালে প্রায় দুই লাখ ১৮ হাজার পর্যবেক্ষক ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved