1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪২ অপরাহ্ন

নির্বাচনের পর বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ২০০ Time View

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, নির্বাচনের পর বিশ্ব ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার শেষে রোববার (২ নভেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, নির্বাচনের আমেজ শুরু হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনী ভোট নিয়ে ব্যস্ত থাকবে। তাই তাবলিগ জামাতের দুই পক্ষের সঙ্গে আলোচনার করে নির্বাচনের পর ইজতেমা আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। দুইপক্ষই এই সিদ্ধান্তে সম্মতি দিয়েছেন।

ধর্ম উপদেষ্টা বলেন, নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি। সুষ্ঠু ও অবাধ ভোটের প্রস্তুতি নিচ্ছে সরকার। আপাতত নির্বাচন পেছানোর কোনো লক্ষণ বা পরিকল্পনা নেই। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে। দলগুলোর সঙ্গে বড় ধরনের কোনো ভুল বোঝাবুঝি হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved