1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

নির্বাচনের দিন মোটরসাইকেল ছাড়া চলবে গণপরিবহণ-প্রাইভেটকার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২ জানুয়ারী, ২০২৪
  • ১৭১ Time View

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণপরিবহণ, রেগুলার লাইনের বাস ও প্রাইভেটকারের ওপর নিষেধাজ্ঞা থাকবে না। অন্যান্য বছরের তুলনায় এবার এসব যানবাহন চলাচলের বিষয়ে কিছুটা শিথিলতা আনা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। তবে মোটরসাইকেল, স্পিডবোটসহ বেশ কিছু যানবাহনের চলাচলে নিষেধাজ্ঞা থাকবে বলেও জানান এই কর্মকর্তা। মঙ্গলবার (২ জানুয়ারী) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ২য় পর্যায়ে এক্সিকিউটিভ (নির্বাহী) ম্যাজিস্ট্রেটদের দিনব্যাপী প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।



এর আগে গত ৩১ ডিসেম্বর সড়ক পরিবহণ ও মহাসড়ক বিভাগের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, ৬ জানুয়ারি দিবাগত ১২টা থেকে ৭ জানুয়ারি দিবাগত মধ্যরাত পর্যন্ত ট্যাক্সি, পিকআপ, মাইক্রোবাস ও ট্রাক চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে।

নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান।



এতে বিশেষ অতিথি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার, মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার বিভাগের সচিব মো. মাহমুদুল হোসাইন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নির্বাচনি প্রশিক্ষণ ইন্সটিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved