1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০১ অপরাহ্ন

নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ নেই: সিইসি

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ১১৮ Time View

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন- দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য এখনো কাঙ্খিত পরিবেশ তৈরি হয়নি। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে নির্বাচন ভবনের সম্মেলনকক্ষে নির্বাচন সামনে রেখে দেশের জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন তিনি। এতে প্রধান নির্বাচন কমিশনার ছাড়াও অন্য কমিশনাররা উপস্থিত ছিলেন।

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেন, নির্বাচন কমিশন চায় রাজনৈতিক পরিবেশ অনুকূল হয়ে উঠুক। এ জন্য সমস্যা সমাধানে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানান তিনি।

‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন: গণমাধ্যমের ভূমিকা, জাতির প্রত্যাশা’ শীর্ষক কর্মশালায় ৩৮ জ্যেষ্ঠ সাংবাদিককে আমন্ত্রণ জানানো হয়।

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের জন্য নানাজনের সঙ্গে বসে তাদের মত নেয় নির্বাচন কমিশন। এরই অংশ হিসেবে আজ জ্যেষ্ঠ সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে বসে নির্বাচন পরিচালনাকারী সংস্থাটি।

প্রসঙ্গত: নির্বাচন কমিশন আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করতে চায়। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণার কথাও জানানো হয়েছে ইসির পক্ষ থেকে। যদিও নির্বাচনকালীন সরকার নিয়ে এখনো বড় দুই দল মতৈক্যে পৌঁছাতে পারেনি। তবে সময়মতো নির্বাচন করার ব্যাপারে নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়েছে ইসি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved