1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

নিমিষেই ঝকঝকে সাদা দাঁত পাওয়ার দুর্দান্ত কৌশল!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৪ জুন, ২০২০
  • ৭৪ Time View

ঝকঝকে সাদা দাঁত সবারই পছন্দ। তবে অনেকেরই দাঁতে হলদেটে ভাব দেখা যায়। যা বেশ বিরক্তিকর। অনেক সময় এই হলদেটে দাঁতের কারনে লজ্জায়ও পড়তে হয়।

মূলত অতিরিক্ত মাত্রায় চা বা কফি পান ও অধিক ধূমপান করলে অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়। তাছাড়াও ঠিকমতো দাঁত না মাজলে বা ওরাল হেলথ দুর্বল হলে বা অতিরিক্ত মেডিকেশনে থাকলে দাঁত হলুদ হয়ে যেতে পারে। তবে এ নিয়ে চিন্তার কিছু নেই। আজকে আপনাদের জন্য রয়েছে এমন একটি কৌশল যা নিমিষেই এই সমস্যার সমাধান দিয়ে দিবে। ঘরে থাকা সহজ দুটি উপকরণ ব্যবহারের মাধ্যমেই আপনার হলদে দাঁত সাদা দাঁতে রূপান্তর হবে। দেরি না করে চলুন তবে জেনে নেয়া যাক এক সপ্তাহেই ঝকঝকে সাদা দাঁত পাওয়ার দুর্দান্ত কৌশল-

যা যা লাগবে

৪ থেকে ৫ ফোঁটা লেবুর রস, আধা চা চামচ লবণ।

তৈরি ও ব্যবহার পদ্ধতি

প্রথমে একটি পাত্রে লেবুর রস ও লবন ভালোভাবে মিশিয়ে নিন। তারপর এই মিশ্রণটি দিয়ে দাঁত মাজুন। দাঁতের যেখানে হলুদ হয়ে গেছে সেখানে ভালো করে ওপর থেকে নিচের দিকে ঘষে মাজুন। ৩ থেকে ৪ মিনিট পর ভালো করে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই পদ্ধতিতে এক সপ্তাহের মধ্যেই দাঁত সাদা হয়ে যাবে।

মনে রাখা জরুরি, দাঁতের হলদে হয়ে যাওয়া কোনো রকম শারীরিক দুর্বলতারও চিহ্ন হতে পারে। তাই অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved