1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

নিজের বিয়ের কথা জানালেন অঙ্কুশ!

Reporter Name
  • Update Time : সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
  • ৮৬ Time View
কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা ও তার বান্ধবী ঐন্দ্রিলা। ছবি: সংগৃহীত।

কলকাতা বাংলার জনপ্রিয় নায়ক অঙ্কুশ হাজরা। এবার বিয়ে করতে যাচ্ছেন তিনি। সম্প্রতি দীর্ঘদিনের বান্ধবী মধুরিমাকে বিয়ে করেছেন কলকাতার আরেক জনপ্রিয় নায়ক অনির্বাণ চ্যাটার্জি। তাদেরকেই শুভেচ্ছা জানাতে গিয়ে ২৯ নভেম্বর নিজের বিয়ের কথাটি জানালেন অঙ্কুশ।

টুইটারে অঙ্কুশ লিখেছেন, ‘তোমাকে দেখে আমি ঠিক করলাম, আমিও সেরে ফেলি। শিগগিরই যোগ দিচ্ছি তোমার দলে। তোমার রিয়াল লাইফের মালতীকে নিয়ে সারাজীবন সুখে থেকো।’

অঙ্কুশের দীর্ঘদিনের প্রেম তার বান্ধবী ঐন্দ্রিলার সঙ্গে। তাকেই বিয়ে করতে যাচ্ছেন বলে জানিয়েছে পশ্চিমবঙ্গের একাধিক মিডিয়া। আর এটি ঘটতে যাচ্ছে দ্রুতই।

অন্যদিকে, প্রেমিকার সঙ্গে সম্পর্কের বয়স দীর্ঘদিন হলেও কখনও সিনে পর্দা ভাগাভাগি করা হয়নি নায়কের। এবার সেটাও হবে। প্রথমবারের মতো অঙ্কুশ-ঐন্দ্রিলাকে একসঙ্গে দেখা যাবে রাজা চন্দ পরিচালিত ‘ম্যাজিক’ ছবিতে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved