1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন

নিজের চ্যানেলের উপস্থাপিকা মিম!

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৯ জুন, ২০২০
  • ৬৮ Time View

লাক্স সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন বিদ্যা সিনহা মিম। এরপর মডেলিং এবং ছোট পর্দায় নিয়মিত অভিনয় করেছেন। নাম লেখান চলচ্চিত্রেও, বর্তমানে ঢাকাই সিনেমার ব্যস্ত নায়িকাদের একজন মিম। তার ক্যারিয়ারে উপস্থাপনা করা বাদ ছিল। কিন্তু সেটিও এবার পূরণ হয়েছে।

গেল মাসে নিজের নামে একটি ইউটিউব চ্যানেল চালু করেছেন এ চিত্রনায়িকা। এরই মধ্যে তাহসানকে নিয়ে ‘কানেকশন’ নামের একটি নাটকও প্রকাশ করেছেন চ্যানেলটিতে। দারুণ সাড়া পেয়েছেন কাজটির জন্য।

এবার চ্যানেলের জন্য ‘মিমস কাস্টডি’ নামের অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করছেন মিম। এর মধ্যে তাহসানকে নিয়ে একটি পর্বের শুটিংও করেছেন। সামনে সিয়াম, সজল, সাজ্জাদসহ আরো বেশ কয়েকজনকে তার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হবে বলে জানান মিম।

‘মিমস কাস্টডি’ অনুষ্ঠানের প্রথম পর্বে মিমের অতিথি তাহসান

‘মিমস কাস্টডি’ অনুষ্ঠানের প্রথম পর্বে মিমের অতিথি তাহসান

এ বিষয়ে মিম বলেন, দীর্ঘদিনের সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানটি করছি। আমাদের প্রত্যেকের মধ্যে দারুণ সম্পর্ক। একে অন্যের সঙ্গে সুযোগ পেলে হাসি-ঠাট্টায় মেতে উঠি। যেগুলো আমাদের ভক্তরা জানেন না। মূলত মিষ্টি সম্পর্কগুলোই অনুষ্ঠানটিতে তুলে ধরার চেষ্টা করবো।

মিম আরো জানান, এ অনুষ্ঠানের প্রথম পর্ব সোমবার রাতে প্রকাশ করা হয়েছে। বাকি পর্বগুলো প্রতি সপ্তাহের বৃহস্পতিবার প্রকাশ করবেন। একেকটি পর্বের দৈর্ঘ্য ২০ থেকে ২৫ মিনিট। তবে আড্ডা জমে গেলে সেটা ৫০ মিনিটও দৈর্ঘ্য হতে পারে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved