1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন

নিজের অভিশংসন শুনানিতে হাজির হচ্ছেন না ট্রাম্প

Reporter Name
  • Update Time : সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯
  • ১২৩ Time View
ট্রাম্প
মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিশংসন শুনানিতে হাজির হচ্ছেন না বলে জানিয়েছে হোয়াইট হাউস। রবিবার হোয়াইট হাউস ডেমোক্র্যাটিক আইনপ্রনেতাদের জানায়, ট্রাম্প ও তার আইনজীবী শুনানিতে হাজির হচ্ছেন না। খবর রয়টার্সের।

গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসন তদন্তের শুনানিতে আগামী ৪ ডিসেম্বর হাজির হওয়ার আমন্ত্রণ জানায় মার্কিন কংগ্রেস।

সেসময় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট দলীয় চেয়ারম্যান জেরল্ড ন্যাডলার বলেন, শুনানিতে ট্রাম্পকে হাজির হতে হবে অথবা এ প্রক্রিয়ার ব্যাপারে অভিযোগ করা থেকে বিরত থাকতে হবে।

এরপরই হোয়াইট হাউসের পক্ষ থেকে এমন বার্তা এল।

রবিবার হোয়াইট হাউসের আইন উপদেষ্টা প্যাট সিপলোন জেরল্ড ন্যাডলারকে লিখেছেন, এখনও সাক্ষীর নাম পাওয়া যায়নি, এছাড়া এটা এখনো অস্পষ্ট যে জুডিশিয়ারি কমিটি প্রেসিডেন্টের অতিরিক্ত শুনানির মাধ্যমে একটি সুষ্ঠু প্রক্রিয়া বহন করবে কিনা। এমন অবস্থায় শুনানিতে আমরা হাজির হতে পারি না।

প্যাট সিপলোন সেইসঙ্গে অভিশংসন শুনানিতে ‘যথাযথ প্রক্রিয়া এবং মৌলিক নিরপেক্ষতার অভাব’ বলে উল্লেখ করেছেন।

এদিকে অভিশংসন শুনানিতে ট্রাম্পের হাজির না হওয়া নিয়ে এখন পর্যন্ত ডেমোক্র্যাটিক আইনপ্রনেতাদের পক্ষ থেকে কোন মন্তব্য পাওয়া যায়নি। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved