1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ন

নিজেকে অপদার্থ বললেন সৃজিত!

Reporter Name
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২০
  • ৮০ Time View
কলকাতার জনপ্রিয় পরিচালক সৃজিত মুখার্জি। ছবি: সংগৃহীত।

পশ্চিমবঙ্গের প্রথম সারির নির্মাতাদের একজন সৃজিত মুখার্জি। এই নির্মাতা কলকাতার প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক পাশ করেন। পরবর্তীতে তিনি জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম.ফিল এবং পিএইচডি শেষ করেন। এরপরও নিজেকে অপদার্থ বলছেন সৃজিত।

সৃজিতের বাবা সমরেশ মুখোপাধ্যায় একজন স্থাপত্যবিদ্যার অবসর প্রাপ্ত শিক্ষক। তিনি ছিলেন একাধারে কবি, শিক্ষক, চিত্রশিল্পী। তার মা এনটমি বিভাগের চিকিৎসক (শিক্ষিক্ষা) ছিলেন। দীর্ঘ ৪৪ বছর অধ্যাপনার পর মঙ্গলবার অবসর নেন তিনি।

কর্মজীবনে সৃজিতের মা বছরে খুব কমপক্ষে ৬৬০০ ডাক্তারি পড়ুয়া ছাত্রদের পড়িয়েছেন। বাঁচিয়েছেন অগুণতি মানুষের প্রাণ। সেই সব পড়ুয়ারাই আজ করোনা যুদ্ধের সৈনিক। এমন মায়ের জন্য গর্বিত ছেলে সৃজিত।

তাই আবেগ তাড়িত সৃজিত বলেই ফেললেন, আমি আদতেই কত অপদার্থ! কারণ হিসাবে তিনি জানান, তার মায়ের ছাত্ররা করোনায় আক্রান্তদের সেবা দিবে অথচ তার কিছু করার ক্ষমতা নেই। মায়ের এই দীর্ঘ অধ্যাপনা, অধ্যবসায়ের জন্য শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক।

বর্তমানে সৃজিত নিজেও হোম কোয়ারেন্টাইনে রয়েছেন। অন্যদিকে, তার স্ত্রী মিথিলাও করোনার জন্য ঘরবন্দী আছেন ঢাকায়। তাই দু’জনের যোগাযোগের ভরসা এখন ভিডিও কল। মিথিলা মেয়ে আইরার সঙ্গেও ভিডিও কলে কথা বলেছেন সৃজিত। আর সেই স্ক্রিনশট নিয়ে পোস্ট করতে ভুলেননি না মিথিলা। যেখানে মিথিলা লিখেন ফ্যামিলি টাইম। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved