1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন

নিউজিল্যান্ড ক্রিকেটে সুসংবাদ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০১৯
  • ১১১ Time View
ছবি-সংগৃহীত।

আগামী সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে সুখবর পেল নিউজিল্যান্ড। ইনজুরি থেকে সুস্থ হয়ে উঠেছেন পেসার ট্রেন্ট বোল্ট ও অলরাউন্ডার কলিন ডি গ্র্যান্ডহোম। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই খেলার সম্ভাবনা উজ্জ্বল হয়েছে বোল্ট ও গ্র্যান্ডহোমের।

দলের সাথেই অস্ট্রেলিয়া উড়ে যাবেন বোল্ট-গ্র্যান্ডহোম। নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) বলেছে, ‘বোল্ট ও গ্র্যান্ডহোমের দারুণ অগ্রগতি দেখা গেছে। ইনজুরি কাটিয়ে উঠেছেন তারা। মাউন্ট মঙ্গানুইয়ে অনুশীলনে তাদের ফিটনেসের উন্নতি লক্ষ্য করা গেছে।

তাই আগামীকাল (আজ) দলের সঙ্গে পার্থে যাবেন তারা।’ আগামী ১২ ডিসেম্বর থেকে পার্থে শুরু হবে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের প্রথম টেস্ট। প্রথমটি দিবারাত্রির টেস্ট।

গোলাপি বলের টেস্টে বোল্ট ও গ্র্যান্ডহোমকে পাওয়ার ব্যাপারে আশাবাদী নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিড। তিনি বলেন, ‘আমি জানি না, আমার আত্মবিশ্বাসী হওয়া উচিত কি না। আমি আশাবাদী তাদের যে অবস্থায় চাই, তারা সেখানেই আছে।’ খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved