নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডে রিখটার স্কেলে ৫.৯ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। আজ রবিবার (২৪ নভেম্বর) ভোরে স্থানীয় সময় সকাল ৫টা ৩৪ মিনিটে আঘাতহানা এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সমুদ্রে।
প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় প্রায় ৫ হাজারের বেশী লোক এই ভূকম্পন অনুভব করে। এখন পর্যন্ত ভূমিকম্পের ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।
এই ভূমিকম্পের কেন্দ্রস্থল নিউজিল্যান্ডের নর্থ আইল্যান্ডের প্যালেনটি উপসাগরের টি কাহা থেকে উত্তর-পশ্চিমে প্রায় ৫০ কিলোমিটার দুরে সমুদ্রে। রিখটার স্কেলে ভূমিকম্পের প্রথমে মাত্রা ছিল ৫.৩, পরের কম্পনে তা বেড়ে দাঁড়ায় ৫.৯ মাত্রা। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো থেকে আরো জানা যায়, সমুদ্রের ১১৫ কিলোমিটার নিচে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।