ব্যাপক উৎসাহ উদ্দীপনা আর ব্যাতিক্রমী আয়োজনে অনুষ্ঠিত হলো প্রবাসী সিরাজগঞ্জ জেলা সমিতি ইউএসএ-ইনক এর নতুন কমিটির অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। নিউইয়র্ক সিটির গুলশান টেরেসে দুই পর্বে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কমিউনিটির প্রিয় মুখ আশা হোম কেয়ারের সিইও আকাশ রহমান। প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের ঐক্যের ওপর জোর দেয়ার পাশাপাশি বাংলাদেশেী কমিউনিটির মানুষের যে কোন প্রয়োজনে নিজের সামর্থ অনুযায়ী পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি এবং আশা হোম কেয়ারের ভাইস প্রেসিডেন্ট এশা রহমান।

এর আগে পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠান। তিন পর্বের অনুষ্ঠানের শুরুতে সঞ্চালনা করেন আবুল কাশেম। দ্বিতীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন মহিউল ইসলাম মনি ও রেদওয়ানা রাজ্জাক সেতু।
প্রথম পর্বের সভাপতিত্ব করেন মোহাম্মদ কামরুজ্জামান কামরুল। পরে প্রধান নির্বাচন কমিশনার শ্রী গনেশ নাথ চৌধুরী নতুন কমিটির নির্বাচিতদের শপথ পাঠ করান।

এই সময় সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। দ্বিতীয় পর্বে সভাপতিত্বে করেন নতুন নির্বাচিত সভাপতি আব্দুর রউফ লেবু। সংগঠনের কল্যানে নিজের সর্বোচ্চ চেষ্টা করবেন বলে জানান তিনি।
অনেকটা একই সুরে কথা বলেন নতুন সাধারণ সম্পাদক এস এম নাদের উজ্জল। যুক্তরাষ্ট্রে নিজেদের মধ্যে ঐক্যস্থাপন করে দৃষ্টান্তস্থাপন করেছে বলে জানান আমন্ত্রিত অতিথিরা।

সামনের দিনগুলোতে এই সংগঠন আরো অনেক দূর এগিয়ে যাবে বলেও প্রত্যাশা অতিথিদের। নিজেদের ঐক্য ধরে রেখে সংগঠনকে শক্তিশালী করার কথা বললেন নেতৃবৃন্দ।

সব শেষে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নিউইয়র্কের জনপ্রিয় কণ্ঠ শিল্পীরা অংশ নেন। আমন্ত্রিত অতিথিরা নেচে গেয়ে আনন্দে মেতে ওঠেন।
সামনের দিনগুলোতে সিরাজগঞ্জ সমিতি সৌহার্দ সম্প্রীতির দৃষ্টান্ত অব্যহত রাখবে বলে প্রত্যাশা অতিথিদের।