1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

নিউইয়র্কে সিএমবিবিএ’র অভিষেক নাইট অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪
  • ১৬৬ Time View

আমেরিকার নিউইয়র্কে জমকালো আয়োজনের মধ্যদিয়ে অভিষেক হল- ‘চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন’ -এর নতুন কমিটির। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ পূর্নাঙ্গ কমিটির সদস্যরা শপথ নিয়ে সংগঠনকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। নিউইয়র্ক সিটির লাগুরদিয়া ম্যারিয়ট হোটেলে জমজমাট এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।


চমৎকার সন্ধ্যায় অনুষ্ঠান শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মধ্য দিয়ে।
এরপর মঞ্চে আরোহন করে শুভেচ্ছা বক্তব্য রাখেন সদ্য বিদায়ী সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী।

পরে নতুন কমিটির সদস্যদের শপথ পাঠ করার তিনি। এই সময় নির্বাচিত সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহসভাপতি লিয়াকত আলী, মোহাম্মদ আবুল খায়ের, সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক মীর কাশেম, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, কোষাধ্যক্ষ আনোয়ারুল আজিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক শাহাদত হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসান মহিউদ্দিন, রানা এইচ আমির ও মইনুল হুদা শপথ পাঠ করেন।

দীর্ঘ দুই দশক নানাভাবে সিএমবিবিএকে আজকের পর্যায়ে আনতে গুরুত্বপূর্ন ভূমিকা রেখেছেন সদ্য বিদায়ী সভাপতি ও প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী। তাঁর কৃতিত্বপূর্ণ অবদানের জন্য সংগঠনের পক্ষ থকে তাঁকে সম্মাননা তুলে দেন নতুন সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সহ-সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদ মইনুল আলম বাপ্পী, উদযাপন কমিটির আহবায়ক আবুল হাসান মহিউদ্দিন ও সদস্য সচিব আমির হোসেন রানাসহ অন্যরা।

দ্বিতীয় পর্বে সভাপতিত্ব করেন নতুন সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী। এই সময় বক্তব্য রাখেন দুই উপদেষ্টা নুরুল আমিন ও মামুনুর রশিদ।
এছাড়া বাংলাদেশেষ সোসাইটির সাবেক ও বর্তমান একাধিক দায়িত্বশীল অতিথি বক্তব্য রাখেন।

চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন নিয়ে নিজেদের উচ্ছ্বাসের কথা জানান অতিথিরা।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির বর্তমান সভাপতি আব্দুর রব।
এই সংগঠন নিয়ে অনেক দূর যাওয়ার কথা বলেন সহসভাপতি লিয়াকত আলী ও সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী।

সাবেক ও বর্তমান দুই সভাপতি আব্দুর রব চৌধুরী ও রফিকুল ইসলাম পাটোয়ারী। প্রিয় সংগঠনের প্রতি ভালোবাসা থাকবে নিরন্তর, এমন কথাই বললেন তারা।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি লুৎফুর করিম, গ্রেটার নোয়াখালী সমিতির সাবেক সভাপতি ও কমিউনিটি এক্টিভিস্ট মফিজুর রহমান, স্বন্দ্বিপ সোসাইটির সভাপতি ফিরোজ আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সবশেষে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের।
এতে যুক্তরাষ্ট্রের জনপ্রিয় শাহ মাহবুব, মারিয়ম মারিয়া ও প্রেমা গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে রাখেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved