1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতি: সম্মাননা পেলেন মূলধারার রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীন

যুক্তরাষ্ট্র প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩
  • ১৬৬ Time View

নিউইয়র্ক স্টেটের লং আইল্যান্ডে বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে গুরুত্বপূর্ণ অবদান রাখায় বিশেষ সম্মাননা দেয়া হয়েছে মূল ধারার রাজনীতিবিদ গোলাম ফারুক শাহীনকে। লং আইল্যান্ডের ডিয়ার পার্ক আরভিং এভিনিউতে অনাড়ম্বর অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

এর আগে আরভিং এভিনিউতে স্ট্রিট মেলার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড। এই সময় বিষেশ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাউন্সিলম্যান ডুরান গ্রেগরী, কাউন্সিলম্যান টেরেন্টসি ম্যাকসুইনীসহ অন্যরা।

এ নিয়ে দ্বিতীয়বার এই মেলার আয়োজন করা হয়। মেলার সমন্বয়কারী ছিলেন গোলাম ফারুক শাহীন। উৎসবমুখর পরিবেশে অনেকে অংশ নেন এই মেলায়। লং আইল্যান্ডে দীর্ঘদিন যাবৎ নানা সামাজিক ও মানবিক কর্মকান্ডে জড়িত রয়েছেন গোলাম ফারুক শাহীন। এর মধ্যে উল্লেখযোগ্য কোভিড ১৯-এর সময় জীবন বাজি রেখে মানুষের মাঝে মাস্ক, স্যানিটাইজার ও খাবার বিতরন। মৃত মানুষের দাফন-কাফন থেকে শুরু করে অন্যান্য কর্মকান্ডেও জড়িত ছিলেন তিনি।

এছাড়া লংআইল্যান্ড মসজিদে বাংলাদেশীদের পক্ষথেকে সবচেয়ে বড় ইফতারের আয়োজন করে মূলধারার রাজনীতিবিদদের সম্পৃক্ত করেছিলেন তিনি। এইসব সামাজিক ও মানবিক কাজের স্বীকৃতিস্বরুপ ব্যাবিলন টাউন কতৃপক্ষ বোড’ রেজুলেশনের মাধ্যমে সম্মাননা তুলে দেন গোলাম ফারুক শাহীনের হাতে। সম্মাননা হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড। এ সময় উপস্থিত ছিলেন মূলধারার রাজনীতিবিদ ও বিভিন্ন শ্রেনী পেশার বাংলাদেশী গন্যমান্য ব্যাক্তিবর্গ।

সম্মাননা পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গোলাম ফারুক শাহীন জানান, এই সম্মাননা শুধু আমার একার নয়, এটি লংআইল্যান্ডে বসবাসরত সব বাংলাদেশীদের। এমন সম্মাননা প্রাপ্তিতে তিনে উচ্ছ্বশিত বলেও জানান। সামনের দিনগুলোতে নতুন প্রজন্মের জন্য এই সম্মাননা অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে উল্লেখ করেন তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved