1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন

নিউইয়র্কে সাংবাদিকদের সম্মানে ইফতারের আয়োজন করেছে মূলধারার রাজনীতিবিদ গিয়াস আহমেদ

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : মঙ্গলবার, ২ এপ্রিল, ২০২৪
  • ১৬৫ Time View

নিউইয়র্ক সিটিতে ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের সিইও, মূলধারার রাজনীতিবিদ, কমিউনিটির জনপ্রিয় মুখ গিয়াস আহমেদ সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন। জ্যাকসন হাইটসে ইমিগ্রান্ট এলডার হোম কেয়ারের নতুন অফিস ভবনে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।



এই সময় নিউইয়র্কে কর্মরত বিভিন্ন সংবাদ মাধ্যমের সাংবাদিকগন উপস্থিত ছিলেন। এদের মধ্যে অন্যতম নিউইয়র্ক বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি মনোয়ার হোসেন, পরিচয় সম্পাদক নাজমুল আহসান, হ্যালো নিউইয়র্ক সম্পাদক জাহিদ আলম, প্রবাস পত্রিকার সম্পাদক মোহাম্মদ সাইদসহ অনেকেই। সাংবাদিকদের পাশাপাশি ইফতার ও দোয়ায় অংশ নেন ইমগ্রান্ট এলডার হোম কেয়ারের কর্মকর্তাগন।



অনুষ্ঠানে সাংবাদিকদের স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন গিয়াস আহমেদ। এই সময় তিনি বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাঁরা কমিউনিটি বিনির্মানে কাজ করেন। তাই তাদের সাথে ইফতার ও মতবিনিময়ের জন্যই এই আয়োজন।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাইয়্যিদ মুসতানজিদ বিল্লাহ রাব্বানি। তাঁর সুললিত তিলাওয়াত সবাইকে মুগ্ধ করে।



ইফতারের পূর্বে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সাইয়্যিদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানি বদরপুরী। এরপর তিনি দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। এই সময় মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved