1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নিউইয়র্কে বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ১৫তম পথমেলা অনুষ্ঠিত - Globalprime24.com
বুধবার, ১০ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন

নিউইয়র্কে বাংলাদেশী বিজনেস এসোসিয়েশনের ১৫তম পথমেলা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫
  • ১৭৯ Time View

ব্যাপক আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে শেষ হয়েছে ১৫তম ব্রুকলিন পথমেলা। চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেসে এসোসিয়েশন এই মেলার আয়োজন করে যেখানে কমিউনিটির মানুষের ঢল নামে। ব্রুকলিনের চ্যার্লস ম্যাকডোনাল্ড এভিনিউইতে অনুষ্ঠিত হয় এই মেলা। দিনভার হাজার হাজার মানুষের উপস্থিতিতে মেলা প্রাঙ্গন যেন পরিনত হয় এক টুকরো বাংলাদেশ।

চমৎকার রোদেলা দুপুরে চার্চ এভিনিউতে শুরুতে বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করা হয়। মেলার উদ্বোধন করেন ফজলুল কাদের ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা লায়ন ফজলুল কাদের।



এই সময় অন্যদের মধ্যে উপস্থিথ ছিলেন- সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী, সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী, আহবায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম ও প্রধন সমন্বয়কারী আবুল এইচ মহিউদ্দিনসহ অন্যারা।



পরে সংগঠনের নেতৃবৃন্দ এবং অতিথিগন মঞ্চে আসেন। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী।

দীর্ঘ ১৮ বছর আগে শুরু হওয়া মেলা নিয়ে কথা বলেন সংগঠনের সাবেক সভাপতি এবং বর্তমান প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী এবং বর্তমান সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী।



চ্যালেঞ্জ মোকাবেলা করে একটি সফল মেলা আয়োজনে কঠিন পরিশ্রমের কথা বললেন আহবায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম এবং সহসভাপতি লিয়াকত আলী ও কমিউনিটি এক্টিভিস্ট, সংগঠক ও রাজনীতিবিদ কাজী আজম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান সমন্বয়কারী আবুল এইচ মহিউদ্দিন।



চমৎকার এই আয়োজনের পাশে থাকতে পেরে নিজের ভালো লাগার কথা জানান মেলার উদ্বোধক লায়ন ফজলুল কাদের।

বাংলাদেশ মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি লুৎফুর করিমসহ অনেকের কন্ঠে ছিলো মেলার প্রশংসা।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজনীতিবিদ ও কমিউনিটি এক্টিভিস্ট, এবং লেকক শামসুদ্দিন আজাদ।



অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সদস্য নাইম টুটুল ও সদস্য জাহাঙ্গীর সোহরাওয়ার্দীসহ অন্যরা।

মেলার অন্যতম আকর্ষন ছিলেন নিউইয়র্ক সিটি মেয়র ক্যান্ডিডেট জোহরান মামদানি। নির্বাচিত হলে সিটির নাগরিকদের পাশে থাকবেন বলে জানান তিনি।



এই সময় পাবলিক এডভোকে জুমানি উইলিয়ামস, কাউন্সিল ওম্যান শাহানা হানিফসহ একাধিক জনপ্রতিনিধি বক্তব্য রাখেন।

এরইমধ্যে সংগঠক ও সাংবাদিকদের হাতে সম্মাননা তুলে দেয়া হয়।

দিনভর উচ্ছ্বাস আার উদ্যোমে চলতে থাকে মেলার কার্যক্রম। খাবার স্টলসহ বিভিন্ন স্টলে ভীড় জমিয়েছেন বাংলাদেশীরা।

দীর্ঘ এক মাস কঠোর পরিশ্রমমের ফসল এই মেলা। সবার মাঝে ভালো লাগার রেশ দেখতে পেয়ে নিজেদের উচ্ছাস প্রকাশ করেছেন সংগঠনের সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী, আহবায়ক মামুনুর রশিদ ও সদস্য সচিব আনোয়ারুল আজিম।



এমন একটি উৎসবমুখর আয়োজনের অংশ হতে পেরে নিজের ভালো লাগার কথা জানান প্রধান উপদেষ্টা এবং সাবেক সভাপতি কমিউনিটির জনপ্রিয় আব্দুর রব চৌধুরী মিরন ও প্রধান সমন্বয়ক আবুল এইচ মহিউদ্দিন।

মেলায় সাধারণ মানুষের পাশাপাশি উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। তারাও চান এমন মেলার আনন্দ চলুক নিরন্তর।

মেলার আয়োজনে ছিলো সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সময় বাংলাদেশী শিল্পীরা জনপ্রিয় গান গেয়ে দর্শকদের বিনোদিত করেন।

দিনভর আনন্দ আর সুখ স্মৃতি নিয়ে ঘরে ফিরেন আমন্ত্রিত অতিথিরা।

প্রবাসে মেলা মানেই আনন্দ, বাড়তি উম্মাদনা আর উচ্ছ্বাস। ব্রুকলিনে চার্চ ম্যাকডোনাল্ড বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন তাদের ১৫তম পথমেলায় সেটি আবারো প্রমান করলো।



দিনভর হাজারো মানুষের উপস্থিতি। বিপুল সংখ্যক স্টল। কেনাকাটা খাবার-দাবার, দারুন এক আয়োজন।

বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে এমন আয়োজনে ব্যাপক উচ্ছ্বাস ছিলো কমিউনিটির মানুষের মাঝে।

এই আয়োজনের পেছনে নিরন্তর কাজ করে মেলাকে সফল করতে ভূমিকা রেখেছেন প্রধান উপদেষ্টা আব্দুর রব চৌধুরী, সভাপতি রফিকুল ইসলাম পাটোয়ারী, সাধারণ সম্পাদক মইনুল আলম বাপ্পী, আহবায়ক মামুনুর রশিদ, সদস্য সচিব আনোয়ারুল আজিম ও প্রধান সমন্বয়কারী আবুল এইচ মহিউদ্দিন।

অনুষ্ঠানে নিউইয়র্ক সিটি মেয়র প্রাইমারী ইলেকশনে বিজয়ী জোহরান মামদানি ছিলেন বাড়তি আকর্ষন। সব মিলিয়ে দারুন এক মেলা উপভোগ করেছেন সবাই।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved