1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন

নিউইয়র্কে পিঠা উৎসব ও ফাগুন মেলার আয়োজন করেছে কুইন্স বি ইন ইউএসএ

স্টাফ রিপোর্টার, নিউইয়র্ক
  • Update Time : রবিবার, ৩ মার্চ, ২০২৪
  • ১৬৪ Time View

বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে আয়োজন করা হয়েছে পিঠা উৎসব ও ফাগুন মেলার। নিউইয়র্ক সিটির জয়া হলে কুইন্স বি ইন ইউএসএ এই চমৎকার আয়োজন করে।



এটি সংগঠনের তৃতীয় আয়োজন বর্ণিল আয়োজন, আড্ডা, গল্প, গান, সাথে সুস্বাদু পিঠা আর মজাদার খাবার পাশাপাশি মেলার স্টল থেকে হরেক রকম পন্য কিনে দুপুর থেকে গভীর রাত পর্যন্ত পুরো সময় স্মরনীয় করে রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। চমৎকার এই আয়োজনে ছিলো নানা চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জ মোকাবেলা করে সফল একটি মেলা ও পিঠা উৎসব করতে পারায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত ছিলেন দুই এডমিন রুমা আহমেদ ও আনিকা তাসনিম।

সফল এই আয়োজনে বেশ বড় সাপোর্ট ছিলো কমিউনিটির জনপ্রিয় ব্যাক্তিত্ব ইউএস বাংলাদেশ চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট লিটন আহমেদের। তিনি জানান, মানুষের ভালোবাসায় এমন আয়োজন ভবিষ্যতে আরো বড় পরিসরে করা হবে।

অনেকেই প্রবাসের মাটিতে এই ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। বাংলা সংস্কৃতিকে যুক্তরাষ্ট্রের মাটিতে ধরে রাখতে এমন আয়োজনের বিকল্প নেই বলে জানান অনেকেই।

মেলায় বাংলাদেশী ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন দেশের ব্যবসায়ীরা অংশ নেন। বিভিন্ন পোষাক ও নানা প্রসাধানীর কেনা-বেচায় সবাই ছিলেন উচ্ছ্বসিত।



মেলার পাশাপাশি চমৎকার সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে জনপ্রিয় বাংলাগানগুলো পরিবেশন করেন শিল্পীরা। এরমধ্যে চমক ছিলো বাংলাদেশের জনপ্রিয় শিল্পী ও কম্পোজার ইবারার টিপুর গান।

সব মিলিয়ে এমন একটি আয়োজন মানুষের হৃদয়ে অমলিন থাকবে বলে মনে করছেন আমন্ত্রিত অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved