নিউইয়র্কে ইফতার ও দোয়া মাহফিল করেছেন নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনক। সিটির গুলশান ট্যারেসে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। চমৎকার এই অনুষ্ঠানে প্রবাসী নবাবগঞ্জবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার গুনিজনরা উপস্থিত ছিলেন। এই আয়োজনকে ঘিরে প্রবাসী বাংলাদেশী কমিউনিটির এক মিলন মেলায় পরিনত হয়।
ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি উজ্জল বিপুল। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পুরো অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন নবাবগঞ্জ এসোসিয়েশন আব ইউএসএ ইনক এর সাধারণ সম্পাদক আসাদ জামান। তিনি বলেন- এবার নবাবগঞ্জ থানায় ১৪টি ইউনিয়নে বিভিন্ন এতিখানায় নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএর পক্ষ থেকে ১৪ লক্ষেরও বেশী টাকা উপহার হিসেবে ইফতারের জন্য দেয়া হয়েছে।
ইফতার মাহফিলে সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গোলাম এন হায়দার মুকুট।

প্রবাসে সৌহার্দ সম্প্রীতি বৃদ্ধিতে এই ধরণের সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলো কার্যকর ভূমিকা রাখে বলে মনে করছেন ইফতার ও দোয়া মাহফিলের কনভেইনর শেখ আব্দুল মালেক ও মেম্বার সেক্রেটারী আব্দুর রশিদ বাবু। প্রধান সম্বয়ক মজিবুর রহমান বাবুর কন্ঠেও ছিলো সবার প্রতি কতৃজ্ঞতা।
ইফতার ও দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ, রিয়েলটর নুরুল আজিম, ব্রংকস লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট সাইফুল ইসলাম, মিলেনিয়াম টিভির ডিরেক্টর আব্দুল খালেক, বাংলাদেশ অ্যামেরিকান সোসাইটির প্রেসিডেন্ট মোহাম্মদ আলী, কন্ঠশিল্পী রিজিয়া পারভীনসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মির্জা আবু জাফর বেগ। এই সময় মুসলিম উম্মাহর সমৃদ্ধি ও শান্তি কামনায় দোয়া করেন তিনি।
সামনের দিনগুলোতে আরো বড় পরিসরে এই ধরনের ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানান নবাবগঞ্জ এসোসিয়েশন অব ইউএসএ ইনক এর নেতৃবৃন্দ।