1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন

নিউইয়র্কে এমডিকিউ বাংলাদেশী কমিউনিটি’র ইফতার

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩
  • ৯৭ Time View

নিউইয়র্কের লং আইল্যান্ডের সাফোক কাউন্টিতে ব্যাতিক্রমী ড্রাইভ থ্রু ইফতার ও দোয়ার মাহফিলের আয়োজন করেছে ‘এমডিকিউ বাংলাদেশী কমিউনিটি’। লংআইল্যান্ডের বেশেরো এমডিকিউ মসজিদ প্রাঙ্গনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। গোলাম ফারুক শাহীনের তত্ত্ববধান ও পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাফোক কাউন্ট্রি পুলিশ ডিপার্টমেন্টের কমিশনার রডনি কে হ্যারিসন।

এতে আমেরিকার মূল ধারার জনপ্রতিনিধি, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও বাংলাদেশী সুশীল সমাজের উপস্থিতি অনুষ্ঠানকে বর্ণিল করে তোলে। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাউন্ট্রি এক্সিকিউটিভ স্টিভ ব্যালন, ডেপুটি এক্সিকিউটিভ ওলগা এল শ্যামি, ব্যাবিলন টাউন সুপারভাইজার রিচ শেফার্ড, ড. হাফিজুর রহমান, হাসান আহমেদ, হুমা ইদ্রিস ও ড. আব্দুল্লাহ।

এই সময় অন্যন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাইফুল আলম খাঁন, আবুল মজেবা উদ্দীন হেলাল, এটিএম আমিন, রুমন প্রধান, নওশের এম আবদুল্লাহ, সমির সাহ, এ এফ এম রহমান সোয়ব, দেলোয়ার হোসেন মজুমদার, ইকবাল চৌধুরী, ফারুক হোসেইন, মোহাম্মদ ফারুক, আবু তৌইব, তারেকুর রহমান, ফজলুল হক জীবন, বেলায়েত হোসাইন, সাইমন খান, দেওয়ান শাহাজাহান, আলতাব হোসেন, কামরুল হাছান পিন্টু, বাবু শেখ, খলিলুর রহমান, রফিক খাঁন, লিয়াকত খাঁন, এস এম রবিউল ইসলাম রবি, জালাল উদ্দীন, মিয়া আলিম পাখী ও রিয়াজ মাহামুদসহ আরো অনকে। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন এমডিকিউ মসজিদের ইমাম মোহাম্মদ আজমল।

এই ইফতার লং আইল্যান্ডে আমেরিকান ও বাংলাদেশী কমিউনিটির এক মিলন মেলায় পরিণত হয়। এতে প্রায় নয় শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা আগত মুসল্লীদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করেন। বাংলাদেশী কমিউনিটির এই ইফতার ও দোয়ার মাহফিলে উপস্থিত হতে পেরে উচ্ছ্বসিত ছিলেন আমন্ত্রিত অতিথিরা। ভবিষ্যতে এই ধরনের আয়োজন কমিউনিটির মানুষের মধ্যে সম্প্রীতি বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved