1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন

নিউইয়র্কের পিউর ফার্মার্সের র‌্যাফেল ড্র অনুষ্ঠিত; দুই বিজয়ী যাবে ওমরাহ হজ্বে

গ্লোবাল প্রাইম ডেস্ক
  • Update Time : শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৯ Time View

নিউইয়র্ক সিটিতে র‌্যাফেল ড্র বিজয়ীদের পুরস্কৃত করেছে পিউর ফার্মার্স সুপার মার্কেট। র‌্যাফেল ড্রয়ের মাধ্যমে প্রথম দুইজন ভাগ্যবান বিজয়ী পেয়েছেন পবিত্র ওমরাহ হজ্ব করার সুযোগ। এছাড়া পনের জনকে দিয়েছে আইফোন ১৬ প্রো-ম্যাক্স। এর আগে পিউর ফার্মার্স প্রাঙ্গনে ছিলো বর্ষবরণের দারুন আয়োজন।
প্রতিষ্ঠার পর থেকে নানা চমক দেখিয়ে আসছে নিউইয়র্ক সিটির ব্রুকলিনের ওজন পার্কের পিউর ফার্মার্স হালাল মার্কেট। এর আগে বিভিন্ন সময় গ্রাহকদের সুবিধার কথা বিবেচনা করে নানা উদ্যোগ গ্রহণ করে প্রশংসিত হয়েছে পিউর ফার্মার্স মার্কেট।

এবার পবিত্র রমজান উপলক্ষ্যে র‌্যাফেল ড্রয়ের আয়োজন করে নিউইয়র্কের বাংলাদেশী মালিকানাধীন সর্ববৃহৎ এই সুপার মার্কেট। নির্দিষ্ট পরিমাণ কেনাকাটার পর টিকেট পান ক্রেতারা। পরবর্তীতে সৌভাগ্যবান ক্রেতাদের মধ্য থেকে দুই জন জিতে নিয়েছেন পবিত্র নগরীতে ওমরাহ হজ্ব প্যাকেজ। প্রথম পুরষ্কার বিজয়ী হয়েছেন লিজা রশিদ। তিনি একজনকে সাথে নিয়ে ওমরাহ হজ্ব পালন করতে পারবেন।

এছাড়া দ্বিতীয় পুরষ্কার ছিলো পনেরটি। এর মধ্যে প্রত্যেকই একটি করে আইফোন ১৬ প্রো-ম্যাক্স জয়ী হয়েছেন। এর মধ্যে অন্যতম বিজয়ী হয়েছেন হাবিবা, হাসিনা আক্তার, আনওয়ার হোসাইন, সুলায়মান হোসাই ও রায়হান রহমানসহ অন্যরা।

তৃতীয় পুরষ্কার ছিলো একটি স্কুটি। এটি বিজয়ী হয়েছেন মাসুদ আখলাক। আরো নানা পুরষ্কার ছিলো র‌্যাফেল ড্রয়ের এই আয়োজনে। র‌্যাফেল ড্রয়ের পুরষ্কার ঘোষণার সময় বিপুল সংখ্যক উৎসাহী মানুষের উপস্থিতিথে একটি উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করে।

অনেকেই বিজয়ীদের উৎসাহিত করেছেন, অভিনন্দিত করেছেন। সম্মানিত ক্রেতাদের অনুপ্রাণিত করতেই এই র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হয়েছে বলে জানান প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টর শামসুল হক। এমন আয়োজন অন্যদেরও পিউর ফার্মার্সের প্রতি পিউর ফার্মার্স থেকে কেনাকাটা করতে আগ্রহী করবে বলে মনে করছেন সিইও শরীফ উদ্দিন। ইনভেস্টর জহির উদ্দিন জুয়েলও অনেকটা একই সুরে কথা বললেন। এই সময় তিনি সবাইকে পাশে থাকার আহবান জানান।

এর আগে পিউর ফার্মার্স কার্যালয়ের সামনে বর্ষবরন করতে পান্তা ইলিশের আয়োজন করা হয়। এই সময় অনেকে আগ্রহ নিয়ে ইলিশ ও পান্তা ভাত খেয়েছন। বাংলাদেশ থেকে হাজারো মাইল দূরে বাংলা সংস্কৃতিকে তুলে ধরতেই এমন আয়োজন বলে জানান ম্যানেজিং ডিরেক্টর শামসুল হক। বর্ষবরণ ও পান্তা ইলিশের আয়োজন দারুনভাবে উপভোগ করেছেন অতিথিরা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved