1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন

না.গঞ্জ মহানগর বিএনপির কার্যক্রমে আদালতের নিষেধাজ্ঞা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯
  • ১২৬ Time View

বিএনপির মহাসচিবসহ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে দায়ের করা মামলায় মহানগর বিএনপির কমিটির কার্যক্রমে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বাদীপক্ষের আইনজীবীদের অন্তর্বর্তীকালী নিষেধাজ্ঞা আবেদনের প্রেক্ষিতে বেলা ১১টায় এক দফা এবং দুপুরে আরেক দফাসহ মোট দুই দফায় শুনানি শেষে নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালত এই আদেশ দেন।

আদালতে মহানগর বিএনপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামাল এবং তাদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন রফিক আহমেদ, আবদুল বারী ভূঁইয়া, জাকির হোসেন, রিয়াজুল ইসলাম আজাদ, আবু আল ইউসুফ খান টিপু, আশরাফুল আলম সিরাজী রাসেল, শরীফুল ইসলাম শিপলু, আনিসুর রহমান মোল্লা ও আসিফুজ্জামান।

বাদীপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন আবু বক্কর সিদ্দিক, জালালদ্দিন নগরী ও ব্যারিস্টার মো. এনামুল কবির।

গত ১১ নভেম্বর নারায়ণগঞ্জ সিনিয়র সহকারী জজ শিউলী রানী দাসের আদালতে মহানগরের ১০নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি গোলজার খান ও একই ওয়ার্ডের সাবেক যুগ্ম-সম্পাদক (পৌরসভাকালীন) বিএনপি নেতা নূর আলম শিকদার বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

মামলায় বিবাদী করা হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সভাপতি আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামালকে।

মামলায় অভিযোগ করা হয়, দলের গঠনতন্ত্র বহির্ভূতভাবে বিএনপি নারায়ণগঞ্জ মহানগরের কমিটি ঘোষণা করায় বিগত ৩০ অক্টোবর বেআইনিভাবে ঘোষিত কমিটির বিরুদ্ধে প্রতিকারপ্রার্থী হয়ে বাদীপক্ষ মোকদ্দমা দায়ের করেন।

অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু জানান, আইনগতভাবে বাদীপক্ষের মামলা মোকাবেলা করা হবে। বাদীপক্ষ সরকারদলীয় এজেন্ট হিসেবে আমাদের দলীয় কার্যক্রম বাধাগ্রহস্ত করতেই এ মামলা দায়ের করেছে। বিষয়টি দলের হাইকমান্ডকে জানানো হয়েছে। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved