1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন

না.গঞ্জে ৪ তলা ভবন ধসে খালে, স্কুলছাত্রের মৃত্যু

Reporter Name
  • Update Time : রবিবার, ৩ নভেম্বর, ২০১৯
  • ১০৬ Time View

নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর বাবুরাইল এলাকায় চার তলা ভবন ধসে পড়েছে। রবিবার বিকেল সোয়া ৪টায় বাবুরাইলের মুন্সিবাড়ি এলাকার এইচএম ম্যানশন নামে ভবনটি পাশের খালের উপর ধসে পড়ে।

এ ঘটনায় শোয়েব (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়। এ ঘটনায় সাতজনকে আহত অবস্থায় ভবনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। এখনও দুইজন ভবনের ভেতরে আটকে আছে বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের টিম উদ্ধারে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি। তবে ওয়াজিদ (১২) নামে এক শিশু ভবনের ভেতর আটকে আছে বলে জানা গেছে।

 

এদিকে ঘটনার খবর পেয়ে নাসিকের প্যানেল মেয়র আফসানা আফরোজ বিভা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা বারিক ও বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। ঘটনার খবর পেয়ে বিকাল সাড়ে ৫টার দিকে জেলা প্রশাসক মো. জসিম উদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হন।

নারায়ণগঞ্জে ৪ তলা ভবন ধসে খালে, স্কুলছাত্রের মৃত্যু

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক আবদুল্লাহ আরেফিন জানান, ফায়ার সার্ভিসের একটি টিম উদ্ধার কাজ শুরু করেছে। খবর দৈনিক ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved