1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন

না.গঞ্জে চাঁদা আদায়ের সময় আটক ভুয়া ম্যাজিস্ট্রেট

Reporter Name
  • Update Time : শনিবার, ৯ নভেম্বর, ২০১৯
  • ৯৯ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে এক ভুয়া ম্যাজিস্ট্রেটকে আটক করেছে পুলিশ। রোজ শনিবার (৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় আদমজীনগর কদমতলী কলেজ গেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকৃত ওই ব্যক্তির নাম ঝন্টু মিয়া(৪০)। সে মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার গোবরদি গ্রামের মৃত দবির মিয়ার ছেলে।

পুলিশ জানায় ঝন্টু মিয়া বিভিন্ন সময় নিজেকে ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে ভুয়া কার্ড দেখিয়ে অর্থ আদায় করত। তেমনি একজন ভুক্তভোগী হচ্ছেন সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকার মিষ্টির দোকানের ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম।

খাইরুল ইসলামের সাথে কথা বলে জানা যায়, গত ২ নভেম্বর (শনিবার) সকালে ঝন্টু তার দোকানে এসে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হচ্ছে। একটু পরে আপনার এখানে ভ্রাম্যমাণ আদালত আসবে। তারা যাতে এখানে না আসে সে জন্য ১০ হাজার টাকা দাবি করে ঝন্টু। পরে খাইরুল ইসলাম ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও মামলা থেকে বাঁচতে ঝন্টুকে ১০হাজার টাকা দেয়। টাকা নিয়ে ঝন্টু চলে যায়। সাতদিন পর শনিবার ৯ নভেম্বর খাইরুল ইসলামের পাশের আরেকটি দোকানে এসে উপস্থিত হয়। এদিনও সে ভ্রাম্যমান আদালতের কথা বলে খাইরুল ইসলাম এর শ্বশুরের কাছ থেকে টাকা চায়। খাইরুল ইসলামের শশুর বিষয়টি তাকে জানালে সে ওই দোকানে ছুটে যায়। এসময় ঝন্টু তড়িঘড়ি করে চলে যাবার সময় খায়রুল তাকে আটকে ফেলে। পরে তার কাছে বিষয়টি সন্দেহ জনক হলে পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে ঝন্টুকে আটক করে থানায় নিয়ে আসে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঝন্টু নিজেকে ভুয়া ম্যজিস্ট্রেট পরিচয় দেয়ার বিষয়টি শিকার করেছে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুকজানান, ম্যাজিস্ট্রেট সেজে অর্থ আদায়ের অভিযোগে আমরা একজনকেআটক করেছি। তার ব্যাপারে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved