1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ পূর্বাহ্ন

না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ জানুয়ারী, ২০২০
  • ৮৩ Time View
প্রতীকী ছবি।

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে একটি কাঠ বোঝাই ট্রাকের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মো: সালাহউদ্দিন শিকদার (৪২)। সে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার মৃত রহম আলীর ছেলে।

পুলিশ এবং নিহতের আত্মীয়-স্বজনরা জানায়, সালাহউদ্দিন শিকদার মোটর সাইকেল যোগে শিমরাইল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আসছিল। এ সময় একই দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক তাকে চাপা দেয়। ফলে ঘটনাস্থলেই নিহত হয় সালাহউদ্দিন। এ সময় দুমড়ে-মুচড়ে যায় তার মোটরসাইকেলটি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেওয়ারি ঘটনাটি নিশ্চিত করে জানান, ট্রাক চাপায় নিহত সালাহউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেয়া চলছে। এ ঘটনায় পুলিশ ঘাতক ট্রাকটি চালকসহ আটক করেছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved