1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

না.গঞ্জের সিদ্ধিরগঞ্জে খানার ডুলি কারখানায় অগ্নিকান্ড

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২০
  • ৮১ Time View
সিদ্ধিরগঞ্জে খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) ও মশার কয়েল তৈরীর কারখানায় অগ্নিকান্ড। ছবি-সংগৃহীত।

নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) ও মশার কয়েল তৈরীর কারখানায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে। ৯ জানুয়ারী ভোর ৬টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় জনৈক কামাল হোসেন ও মাকসুদের মালিকানাধীন মারিয়া প্রডাকস নামের ঐ কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে। এতে কারখানার ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী করেছেন মালিকপক্ষ। খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। বিদ্যুৎের শর্টসার্কিট থেকে এ অগ্রিকান্ডের সূত্রপাত বলে জানিয়েছেন আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র ষ্টেশন অফিসার শাহাজাহান।

এরআগেও একাধিকবার এ কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছিলো বলে জানিয়েছেন এলাকাবাসী।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডের পার্শ্বে জনৈক কামাল হোসেন ও মাকসুদের মশার কয়েল ও খানার ডুলি (রান্নার পাতিল রাখার বক্স) তৈরীর কারখানা গড়ে তোলেন। এতে অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থাও রাখা হয়নি। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে অগ্নিকান্ড সংঘটিত হয়। ঐ কারাখানায় দাহ্য পদার্থ থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পুরো কারখানায়। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের (ইনচার্জ) সিনিয়র ষ্টেশন অফিসার শাহাজাহান ও ষ্টেশন অফিসার মোঃ আব্দুল হাই বলেন, অগ্নিকান্ডে তাদের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মালিকপক্ষ আমাদের জানিয়েছে। ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়ে তারা বলেন, এর আগেও একাধিকবার এই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved