1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন

নায়ক ফারুকের শারীরিক অবস্থা উন্নতি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২০
  • ৭৯ Time View
অভিনেতা ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। ফাইল ছবি, সংগৃহীত।

‘সব সখিরে পার করিতে নিব আনা আনা, তোমার বেলা নিব সখি তোমার কানের সোনা, সখি গো… আমি প্রেমের ঘাটের মাঝি, তোমার কাছে পয়সা নিব না’। সিনেমা প্রেমী দর্শকদের হৃদয়ে আজও গেঁথে আছে সেই খেয়াঘাটের মাঝির কথা। সেই খেয়াঘাটের মাঝি সবার প্রিয় মিঞা ভাই বা আকবর হোসেন পাঠান দুলু। সহজে যাকে সবাই চিনে চিত্রনায়ক ফারুক নামেই। 

যিনি নিজের জীবনের মায়া ত্যাগ করে দেশের জন্য ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে ঝাপিয়ে পড়েন। বাংলা সিনেমার জীবন্ত এই কিংবদন্তী নায়কের জন্মদিন ছিলো মঙ্গলবার। ওই দিন জানা যায়, বেশ কিছুদিন ধরে জ্বরে ভুগছেন তিনি। মঙ্গলবার তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এবার জানা গেল, আগের চেয়ে সুস্থ আছেন নায়ক ফারুক। তার শরীরে জ্বরও নেই। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পী সমিতির নির্বাচিত কমিটির সদস্য নায়ক জয় চৌধুরী।

জয় বলেন, কয়েকদিন ধরে জ্বর কিছুতেই কমছে না দেখে ভাই দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। করোনার ভয়ও ছিল। কিন্তু করোনা টেস্টে রিপোর্ট নেগেটিভ এসেছে। জ্বরও নেই। তবে আরো কয়েকটি টেস্ট করানো হয়েছে। সেগুলোর রিপোর্ট আসা না পর্যন্ত হাসপাতালেই থাকবেন।

ফারুকের চলচ্চিত্রে অভিষেক ঘটে ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে। ‘লাঠিয়াল’, ‘সুজন সখী’, ‘নয়ন মণি’, ‘সারেং বৌ’, ‘গোলাপী এখন ট্রেনে’, ‘সাহেব’, ‘আলোর মিছিল’, ‘দিন যায় কথা থাকে’, ‘মিয়াভাই’সহ শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি।

‘লাঠিয়াল’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য ১৯৭৫ সালে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ফারুক। চলচ্চিত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০১৬ সালে তিনি আজীবন সম্মাননা পান। বর্তমানে ঢাকা-১৭ আসনের এমপি তিনি। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved