1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

নায়কের শোকে ভক্তেরও আত্মহত্যা

Reporter Name
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২০
  • ৮৭ Time View

বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুতে শোকে মূহ্যমান ভক্তরা। তার এ অকাল চলে যাওয়া মেনে নিতে পারছে না তার ভক্ত অনুরাগীরা। প্রিয় নায়ককে হারিয়ে অবসাদগ্রস্থ তার এক ভক্তও আত্মহত্যার পথ বেঁচে নিয়েছেন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মঙ্গলবার আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বিহারের দশম শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্র। মৃত্যুর আগে একটি চিরকুট রেখে যান তিনি। যেখানে লেখা, সুশান্ত যদি চলে যেতে পারলো, তবে আমি কেন পারবো না!

এর আগে সোমবার (১৫ জুন) বিকেলে মুম্বাইয়ে যখন সুশান্তের শেষকৃত্যানুষ্ঠান হচ্ছিলো, ঠিক তখনই খবর আসে, সুশান্তের মৃত্যু শোক সইতে না পেরে মারা গেছেন তার চাচাতো ভাইয়ের স্ত্রী। সুশান্তের ওই আত্মীয় ও বিহারে থাকতেন। রোববার সুশান্তের মৃত্যু সংবাদ শোনার পর থেকেই নাকি নাওয়া খাওয়া ছেড়ে দিয়েছিলেন ওই আত্মীয়।

গত রোববার বলিউড তারকা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

এদিকে তার এমন মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ বলিউড, প্রবল ঝড়। প্রাণখোলা, হাসিখুশি এই নায়কের মৃত্যু ঘিরে উঠে এসেছে একাধিক প্রশ্ন। তার এই মর্মান্তিক পরিণামের জন্য বলিউডকে দায়ী করেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। সুশান্তের পরিবারের দাবি, খুন করা হয়েছে তাদের সন্তানকে।

সুশান্তের আত্মহত্যার ঘটনাটির তদন্ত করছে মুম্বাই পুলিশ। এখন পর্যন্ত ছয়জনকে জেরা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, সুশান্তের বোন, দুই ম্যানেজার, রাঁধুনি, বন্ধু ও অভিনেতা মহেশ শেট্টি এবং চাবিওয়ালাকে জেরা করা হয়েছে। সবার ভাষ্য রেকর্ড করা হয়েছে। খবর ডেইলি-বাংলাদেশ ডটকম।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved