সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃ
সিদ্ধিরগঞ্জের নাসিক ৩নং ওয়ার্ডে বঙ্গবন্ধু জাতীয় পরিষদের কমিটি গঠন হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন-সম্পাদক হাজী ইয়াসিন মিয়াকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনটির থানা সভাপতি মোঃ মাইনুদ্দিন আজমীর তুষার। গতকাল সোমবার বিকেল ৪টায় সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় বঙ্গবন্ধু জাতীয় পরিষদের নাসিক ৩নং ওয়ার্ড কমিটি ঘোষনা করা হয়।
নতুন এই কমিটি ঘোষনা করেন সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি মোঃ মাইনুদ্দিন আজমীর তুষার। এতে কমিটির সভাপতি করা হয় আতিকুর রহমান রানাকে ও সেক্রেটারী করা হয় সজিব আহম্মেদ জয়কে।
সিদ্ধিরগঞ্জ থানা বঙ্গবন্ধু জাতীয় পরিষদের সভাপতি মোঃমাইনুদ্দিন আজমীর তুষার বলেন, আওয়ামীলীগ আমার প্রানের সংগঠন। ছাত্রজীবন থেকেই আওয়ামীলীগকে ভালোবাসি ও মৃত্যুরপূর্ব মূহুর্ত পর্যন্ত ভালোবেসে মরতে চাই। নাসিক ৩নংওয়ার্ড বঙ্গবন্ধু জাতীয় পরিষদের কমিটি গঠন হওয়ায় সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজীইয়াসিন মিয়াকে ফুলের শুভেচ্ছা জানান উপস্থিত নেতাকর্মীরা।