1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

নারী এমপিদের উদ্দেশে ‘ফ্লাইং কিসের’ অভিযোগ রাহুলের বিরুদ্ধে

গ্লোবাল প্রাইম ডেক্স
  • Update Time : বুধবার, ৯ আগস্ট, ২০২৩
  • ১০১ Time View

‘মোদি পদবি’ নিয়ে মন্তব্য করে বিতর্ক এবং তার জেরে সংসদ সদস্য পদ খোয়াতে হয়েছিল রাহুল গান্ধীকে। পরে সুপ্রিমকোর্টের নির্দেশে সংসদে ফেরেন তিনি। কিন্তু সংসদে ফিরেই নতুন এক বিতর্কে জড়ালেন তিনি? সংসদ অধিবেশনে অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্ককালে রাহুলের বিরুদ্ধে নারী সংসদ সদস্যদের (এমপি) লক্ষ্য করে ‘ফ্লাইং কিস’ ছোড়ার অভিযোগ এনেছেন মন্ত্রী স্মৃতি ইরানি।

বুধবার (৯ আগষ্ট) লোকসভা উত্তপ্ত ছিল নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে বিতর্কে। রাহুল তার বক্তব্যে মোদিকে নিয়ে তীব্র আক্রমণ করেন। রাহুলের পরেই বক্তব্য দিতে উঠেন স্মৃতি। অন্যদিকে বক্তব্য শেষ করে অধিবেশন কক্ষ ছেড়ে বেরিয়ে যান রাহুল। স্মৃতি তার বক্তব্যকালে অভিযোগ করেন, রাহুল বক্তব্যকালে নারী সাংসদদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন। এ সময় স্মৃতি তার বক্তব্যে রাহুলকে ‘নারীবিদ্বেষী’ বলেও আখ্যা দেন।

স্মৃতির ওই অভিযোগ করার পরেই বিজেপির নারী সংসদ সদস্যরা লোকসভার স্পিকার ওম বিড়লার কক্ষে যান। সেখানে গিয়ে তার কাছে রাহুলের বিরুদ্ধে একই অভিযোগ করেন। বিজেপির নারী সাংসদদের নিয়ে স্পিকারের কক্ষে গিয়েছিলেন কৃষি প্রতিমন্ত্রী শোভা করণদাজে। তবে অধিবেশনে রাহুল তার বক্তব্যকালে নারী সদস্যদের উদ্দেশে ‘ফ্লাইং কিস’ ছুড়েছেন- এমন কিছু সংসদের সরাসরি সম্প্রচারে দেখা যায়নি।

প্রত্যক্ষদর্শীদের অনেকের বক্তব্য, সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাহুলের হাতে থাকা কিছু নথিপত্র মেঝেতে পড়ে যায়। তা দেখে সরকার পক্ষের অনেকে হাসতে শুরু করেন। রাহুল নথিপত্র কুড়িয়ে নেওয়ার সময়েই নাকি ট্রেজারি বেঞ্চের দিকে তাকিয়ে ‘ফ্লাইং কিস’ ছোড়ার ভঙ্গি করেছেন। ট্রেজারি বেঞ্চে যেহেতু বিজেপির নারী সাংসদেরাও ছিলেন (স্মৃতি তখন বলতেও শুরু করে দিয়েছেন), তাই তারা সদলবলে রাহুলের বিরুদ্ধে অভিযোগ জানাতে স্পিকারের কক্ষে যান। রাহুলের বক্তব্যের পরে স্পিকার নিজের কক্ষে গিয়েছিলেন প্যানেলভুক্ত এক সাংসদকে সভা সামলানোর দায়িত্ব দিয়ে।

এদিকে রাহুলের বিরুদ্ধে ওই অভিযোগে বলা হয়েছে, ‘কংগ্রেস নারী সশক্তিকরণের কথা মুখে বললেও দলের সাংসদের এই আচরণ প্রমাণ করে দিয়েছে আসলে তাদের মনের কথা কী।’ কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেই অভিযোগ জানাতে গিয়েছিলেন বাংলার সাংসদ প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি বলেন, ‘এর আগে উনি (রাহুল) সংসদের ভেতরে চোখ টিপে অশালীন ইঙ্গিত করেছিলেন। এবার ফ্লাইং কিস! সংসদের ভেতরে এই ধরনের অভব্যতা অতীতে কখনো হয়নি। আমরা স্পিকারের কাছে ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছি।’ তবে এ অভিযোগের বিষয়ে রাহুল বা কংগ্রেসের পক্ষ থেকে বুধবার (৯ আগষ্ট) দুপুর পর্যন্ত কোনো প্রতিক্রিয়া আসেনি। সূত্র: আনন্দবাজার পত্রিকার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved