1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:২১ অপরাহ্ন

নারায়ণগঞ্জে ফ্ল্যাট বাসায় জমে থাকা চুলার গ্যাসের বিস্ফোরণ, স্বামী-স্ত্রীসহ দগ্ধ ৩

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২০
  • ৮১ Time View
প্রতীকী ছবি।

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ফ্ল্যাট বাসায় গ্যাসের চুলা থেকে জমা থাকা গ্যাসের বিস্ফোরণে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৩ জন দগ্ধ হয়েছে। দগ্ধদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টায় পাইনাদী সিআইখোলার ৬তলা বিশিষ্ট ইতালী ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনাটি ঘটে। দগ্ধরা হলো- কবির হোসেন (৬৫), তার স্ত্রী রেখা বেগম (৫৫) ও মেয়ে সুফিয়া (২৮)।

ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন জানায়, পাইনাদী সিআইখোলা এলাকায় সুফিয়া বেগমের ইতালি ভবনের দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট বাসায় কবির হোসেন তার পরিবার নিয়ে বসবাস করেন। বৃহস্পতিবার ভোরে চুলা জ¦ালানোর জন্য ম্যাচের কাঠি জ¦ালালে ওই ফ্ল্যাট বাসায় জমে থাকা গ্যাস বিকট শব্দে বিস্ফোরণ হয়। এতে রান্নাঘরসহ তিন ঘরেই আগুন ধরে যায়। আসবাবপত্র পুড়ে যায়। বাসার দরজাগুলো ও থাই গ্লাস ভেঙ্গে যায়। বিকট শব্দ শুনে প্রতিবেশী ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নেভায়। পরে দগ্ধ অবস্থায় গৃহকর্তা কবির হোসেন, তার স্ত্রী রেখা বেগম ও মেয়ে সুফিয়াকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করে।

আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ শাহজাহান জানান, ধারণা করা হচ্ছে গ্যাসের চুলার গোড়ায় পাইপে লিকেজ ছিল বা চুলা বন্ধ না করেই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিল। এতে রাতভর দরজা-জানালা বন্ধ থাকায় বাসায় ভেতরে গ্যাস জমে যায়। ভোরে কেউ চুলা জ্বালাতে গেলে এ বিস্ফোরণের ঘটনাটি ঘটে। এতে বাসার ভেতের আগুন ধরে গেলে একই পরিবারের তিনজন দগ্ধ হয়। তিনি আরো বলেন, আমরা পৌঁছার আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আবদুল খান জানান, দগ্ধদের মধ্যে কবির হোসেনের শরীর ৫৫ ভাগ, স্ত্রী রেখা বেগমের ২০ ভাগ ও মেয়ে সুফিয়ার ৫ ভাগ পুড়ে গেছে। গৃহকর্তার কবির হোসেনের অবস্থা আশঙ্কাজনক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved