নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় এক গার্মেন্টস কর্মী (১৮) কে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্ত প্রেমিক মোঃ রাসেল (২৬) কে পুলিশ গতকাল শুক্রবার(২৫ অক্টোবর) রাতে গ্রেফতার করেছে। এ বিষয়ে শুক্রবার রাতেই ধর্ষণের শিকার ওই গার্মেন্টস কর্মী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় ধর্ষণ (মামলা নং-৫৫)মামলা দায়ের করেন।
ঘটনাটি ঘটেছে গত ২৩ অক্টোবর(বুধবার) রাত ১১টায় কদমতলীর আমেনা বেগমের তিন তলার ফ্ল্যাট বাসায়।অভিযুক্ত মোঃ রাসেল চাঁদপুরের শাহরাস্তির রাজাপুর এলাকার আবুল কাশেম পাটোয়ারীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানাপুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক। পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, গার্মেন্টস কর্মীর সঙ্গে গত তিন বছর ধরে পাশের বাসার ভাড়াটিয়া রাসেলের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। রাসেল ওই গার্মেন্টস কর্মীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন স্থানে ঘুরাতে নিয়ে যায়। গত ২৩ অক্টোবর (বুধবার) রাতে প্রেমিক রাসেল ওই গার্মেন্টস কর্মীর বাসায় ঢুকে বিয়ের তারিখ নির্ধারণের কথা বলে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে ওই গার্মেন্টস কর্মী রাসেলকে বিয়ের জন্য চাপ দিয়ে সে বিয়ে করতে অস্বীকৃতি জানায়। পরে বিষয়টি ওই গার্মেন্টস কর্মী তার পবিবাররকেঅবহিত করে।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আজিজুল হক জানান, এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। অভিযুক্ত রাসেলকে গ্রেফতার করা হয়েছে। ওই গার্মেন্টস কর্মীকে ডাক্তারী পরীক্ষার জন্য শনিবার সকালে হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত রাসেলকে শনিবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।