নারায়ণগঞ্জ প্রতিনিধি:
অনলাইন নিউজ পোর্টালে এক নারীর আপত্তিকর ছবিসহ মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশের অভিযোগে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মোঃ রবি হোসেন (৩৫) নামে সাংবাদিক পরিচয়দানকারী এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১১ সদস্যরা। শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে শনিবার সন্ধ্যায় র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব আরো জানায়, গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত রবি হোসেনের বাড়ী মুন্সিগঞ্জের লৌহজংয়ের দিঘুলিয়া এলাকায়। সে ‘‘নিউজ স্বাধীন বাংলা’’ নামক অনলাইন নিজউ পোর্টাল খুলে সম্পাদক ও প্রকাশকসহ নিজে সাংবাদিকের পরিচয় দেয়। বিগত ৩ বছর পূর্বে তার সাথে ফেসবুকের মাধ্যমে এক নারীর পরিচয় হয়। সেই সুবাদে একপর্যায়ে উক্ত নারীর সাথে সে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবং গত কিছুদিন আগে বিয়ের প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে। পরবর্তীতে বিয়ের কথা বললে সে বিয়ে করতে অস্বীকার করে এবং ভিকটিমকে ভয়ভীতি ও জীবন নাশের হুমকি প্রদর্শন করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। গত ডিসে¤¦র মাসে পুলিশের হাতে গ্রেফতার হয়ে দেড় মাস জেল হাজতে থাকার পর জামিনে এসে পুনরায় ভিকটিমকে প্রাণ নাশের হুমকি দিয়ে মামলা তুলে নেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল।
উক্ত নারী তার বিরুদ্ধে দায়েরকৃত মামলা তুলে না নেয়ায় প্রতিশোধ পরায়ণ হয়ে সে ‘‘সুনামগঞ্জ বিডি নিউজ, বর্তমান সময়.কম, দৈনিক কাগজ কলম’’ নামক অনলাইন নিউজ পোর্টালে পতিতা বৃত্তির পেশার সাথে জড়িত অজ্ঞাত নারীদের ছবির সাথে ভিকটিমের ছবি এডিট করে আপত্তিকর ছবিসহ মিথ্যা ও বানোয়াট খবর প্রকাশ করিয়ে ভিকটিমের মানহানি করে। উক্ত অভিযোগের সত্যতা পেয়ে র্যাব-১১ এর একটি দল শুক্রবার রাতে তাকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ঘটনার সত্যতা স্বীকার করে।