1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নাটোরে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন

নাটোরে বিএনপির কর্মসূচিতে পুলিশের বাধা

নাটোর প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২২ নভেম্বর, ২০২১
  • ১২০ Time View

বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে দলটির ডাকা অনশন কর্মসূচী পুলিশি বাধায় পণ্ড হয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে শহরের আলাইপুর বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।



নাটোর জেলা বিএনপির সহসভাপতি সাবিনা ইয়াসমিন ছবি অভিযোগ করে বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছিলাম। এ সময় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। পুলিশ বিএনপি নেতাকর্মীদের বেধড়ক মারধর, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে তাদের অনশন কর্মসূচি পণ্ড করে দেয়।

এ সময় বিএনপি নেতাকর্মীরাও পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে তিনিসহ একটি জাতীয় দৈনিকের নাটোর প্রতিনিধির মাথায় ইটের আঘাত লেগে আহত হন।



এ বিষয়ে নাটোর থানার ওসি মনুসর রহমান জানান, বিএনপির অনশন কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার সময় পুলিশ দায়িত্ব পালন করছিলেন। এ সময় বিএনপির নেতাকর্মীরা তাদের ওপর ইটপাটকলে নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

তবে নেতাকর্মীদের হামলায় তিনিসহ কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved