1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

নাটোরে একসঙ্গে তিন নবজাতকের প্রসব

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : রবিবার, ২৪ অক্টোবর, ২০২১
  • ১১০ Time View

নাটোরের লালপুরে একসঙ্গে তিন নবজাতকের মা হয়েছেন রেখা খাতুন (২২) নামের এক প্রসূতি। গতকাল শনিবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গোপালপুরের মুক্তার জেনারেল হাসপাতালে সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে এ তিন সন্তানের জন্ম হয়।

রেখা খাতুন উপজেলার ঢুষপাড়া গ্রামের সাগর ইসলামের স্ত্রী। এক সঙ্গে তিন সন্তান জন্মের খবর এলাকায় ছড়িয়ে পড়ায় অনেকেই দেখার জন্য হাসপাতালে ভিড় করেন বলে জানা গেছে।

নবজাতকদের বাবা সাগর ইসলাম বলেন, শনিবার (২৩ অক্টোবর) বিকেলে তাঁর স্ত্রীর প্রসব বেদনা উঠলে মুক্তার জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে দুই ছেলে ও এক কন্যা সন্তানের জন্ম দেন। মা ও সন্তানেরা সুস্থ থাকায় তিনি খুবই খুশি।

অস্ত্রোপচারকারী চিকিৎসক আনোয়ার হোসেন বলেন, তাঁর চিকিৎসা জীবনে এই প্রথম একসঙ্গে তিন শিশু প্রসব করিয়েছেন।

মুক্তার জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মুক্তার হোসেন বলেন, তিন সন্তান ও মা সবাই সুস্থ আছেন। এই প্রথম তাঁর হাসপাতালে এক সঙ্গে তিন শিশু জন্মগ্রহণ করল বলেও তিনি উল্লেখ করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved