1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

না’গঞ্জের সিদ্ধিরগঞ্জে কাভার্ডভ্যান চালক হত্যার ঘটনায় গ্রেফতার ৪

Reporter Name
  • Update Time : সোমবার, ৬ জানুয়ারী, ২০২০
  • ৮৯ Time View

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত কাভার্ডভ্যান চালক হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পটুয়াখালীর সদর থানার নন্দীপাড়া ও নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকৃত মোবাইল ফোনসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা পুলিশের কাছে কাভার্ডভ্যান চালক হত্যার দায় স্বীকার করেছে। সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানার সম্মেলন কক্ষে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-ক) মেহেদী ইমরান সিদ্দিকী এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় আরো উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মেহাম্মদ কামরুল ফারুক, পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার।

গ্রেফতারকৃতরা হলো- পটুয়াখালীর সদর থানাধীন নন্দীপাড়া গ্রামের খলিফা বাড়ির মৃত হাসান খলিফার ছেলে মূলহোতা মোঃ লাল মিয়া ওরফে সাগর ওরফে লালু (২৫), নোয়াখালীর চাটখীল থানাধীন মমিনপুর গ্রামের মিয়া বাড়ির হুমায়ুন কবিরের ছেলে মোঃ ইয়াছিন ওরফে পপো (১৮), হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন পারাজার গ্রামের মোঃ মাসুক মিয়ার ছেলে মোঃ শাহীন (২৬) ও সিদ্ধিরগঞ্জের রসুলবাগ এলাকার মোঃ আজিজুল হাকিম ভূঁইয়ার ছেলে মোঃ নাজমুজ সাকিব ওরফে অনিক (১৫)।

সংবাদ সম্মেলনে নারায়ণঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল- ক) মেহেদী ইমরান সিদ্দিকী জানান, গ্রেফতারকৃতরা পেশাদার ছিনতাই চক্রের সদস্য। এদের সাথে জড়িত ছিনতাই চক্রকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ১ জানুয়ারি বুধবার ভোররাতে নারায়ণগঞ্জের ফতুল্লার শিবু মার্কেটের শিয়াচর এলাকা থেকে কার্টুন বোঝাই করে একটি কাভার্ডভ্যান আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। এদিকে ঐ ফ্যক্টরীর ম্যানেজার সিদ্ধিরগঞ্জের শিমরাইলের ইউটার্ণ (ডাচ-বাংলা ব্যাংক শাখার সামনে) এলাকা থেকে কাভার্ডভ্যানে উঠানোর জন্য উক্ত স্থানে আসলে ছিনতাইকারীরা চালক সিরাজুল ইসলামের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় সে বাধা দিলে ছিনতাইকারীদের সঙ্গে সিরাজুল ইসলামের ধস্তাধস্তির এক পর্যায়ে কাভ্যার্ডচালককে ছুরিকাঘাত করে ছিনাতাইকারীরা পালিয়ে যায়। কাভ্যার্ডভ্যানের হেলপার রাজু মিয়া চিৎকার শুরু করলে আশপাশের লোকজন এসে চালক সিরাজকে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতলের কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যান চালককে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved