1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
নবীগঞ্জ থানার ভিতরে সিটে বসা নিয়ে দুই ছাত্রলীগ নেতার হাতাহাতি, গাড়ি ভাংচুর - Globalprime24.com
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

নবীগঞ্জ থানার ভিতরে সিটে বসা নিয়ে দুই ছাত্রলীগ নেতার হাতাহাতি, গাড়ি ভাংচুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯
  • ৭৮ Time View

হবিগঞ্জের নবীগঞ্জ থানা কক্ষের ভেতরে সিটে বসা নিয়ে দুই ছাত্রলীগ নেতার হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র নতুন বাজার মোড়ে এক ছাত্রলীগ নেতার প্রাইভেটকার ভাংচুর করা হয়েছে বলে দাবি করা হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ‘কমিউনিটি পুলিশিং ডে’ অনুষ্ঠান শেষে উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি গাজী মোহাম্মদ শাহ নোয়া মিলাদ এমপিসহ অতিথিবৃন্দ আপ্যায়নের জন্য নবীগঞ্জ থানায় যান। এ সময় থানা কক্ষে উপজেলা ছাত্রলীগ সভাপতি ফয়ছল তালুকদার ও ছাত্রলীগ নেতা দাবিদার শামিনুর মিয়ার মধ্যে সিটে বসা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। তাৎক্ষণিকভাবে এমপি শাহ নওয়াজ ও উপস্থিত আওয়ামী লীগ নেতৃবৃন্দ বিষয়টি মীমাংসা করে দেন।

পরবর্তীতে ছাত্রলীগ নেতা দাবিদার উপজেলার ফুটারমাটি গ্রামের গজল মিয়ার ছেলে শামিনুর মিয়া তার প্রাইভেট কার (ঢাকা মেট্রো গ-১২-৭৩৫৯) যোগে বাড়ি ফেরার পথে নতুন বাজার মোড়ে পৌঁছা মাত্রই ছাত্রলীগের কিছু নেতাকর্মী তার উপর হামলা করে। এ সময় শামিনুরের প্রাইভেটকার ভাংচুর করা হয়। এ খবর পেয়ে পুলিশ উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেয়।

 

এ ব্যাপারে শামিনুর মিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘ফয়ছলের নেতৃত্বে কিছু নেতাকর্মী আমার গাড়ি ভাংচুর করেছে। এ ঘটনায় আমি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। এক প্রশ্নের জবাবে তিনি নিজেকে ছাত্রলীগ নেতা দাবি করেন।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি ফয়ছল তালুকদার বলেন, ‘আমি এই হামলার বিষয়ে কিছু জানিনা। কে বা কারা হামলা করেছে আমার জানা নেই।’

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীগঞ্জ থানার ওসি আজিজুর রহমান জানান, এখনও লিখিত কোন অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

-খবর দৈনিক ইত্তেফাকের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved