1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বুধবার, ১৫ সেপ্টেম্বর, ২০২১
  • ১০৫ Time View
ফাইল ছবি, সংগৃহীত।

ঝালকাঠির কাঠালিয়ায় পলি আক্তার (১৫) নামের এক নবম শ্রেণির ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্বজনেরা। পরে আমুয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আমুয়া ইউনিয়নের পূর্ব পাড় এলাকায় এ ঘটনা ঘটে। পলি আক্তার আমুয়া ১ নং ওয়ার্ডের হারুন তালুকদারের মেয়ে ও স্থানীয় পূর্ব আমুয়া বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

নিহত পলির বাবা হারুন তালিকদার জানান, ‘সকলের অজান্তে ঘরের আড়ার সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে পলি। পরে ঘরের লোকজন তাকে ঝুলতে দেখে রশি কেটে দ্রুত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিজানুর রহমান জানান, পলি আক্তারকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই তিনি মারা গেছে।

কাঠালিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পলি আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে মৃত্যুর সঠিক কারণ জানার জন্য বুধবার লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হয়েছে।’

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved