1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

নববর্ষে দেশবাসীকে মির্জা ফখরুল: গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১
  • ৯৭ Time View
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি, সংগৃহীত।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খ্রিস্টীয় নববর্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে নতুন বছরে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

মির্জা ফখরুল বলেন, লুণ্ঠিত গণতন্ত্র ও ভোটের অধিকার ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষকে ঐক্যবদ্ধ ও অঙ্গীকারাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

তিনি বলেন, কালের আবর্তে আরও একটি বছর পেরিয়ে গেল।  নানা ঘটনা-দুর্ঘটনায় কালের সাক্ষী হয়ে বছরটি বিদায় নিল। গত বছরের সব ব্যর্থতা ও হতাশার গ্লানি ঝেড়ে ফেলে এবং সাফল্যকে সঞ্চয় করে আগামী পথচলার দৃঢ় প্রত্যয় গ্রহণ করতে হবে।

মির্জা ফখরুল বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি ও লুণ্ঠিত গণতন্ত্র উদ্ধার করার সংগ্রামে সবাইকে নতুনভাবে ব্রতী হতে হবে। আমাদের কর্মে নতুন বছরটি যাতে সাফল্য ও সমৃদ্ধির বছরে পরিণত হয় সে লক্ষ্যে সবাইকে এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, নতুন বছরটি সবার জীবনে বয়ে আনুক বিজয়, অনাবিল সুখ ও শান্তি, বাংলাদেশসহ সারাবিশ্বে প্রবাহিত হোক শান্তির অমিয় ধারা, দূর হয়ে যাক সব অন্যায়-উৎপীড়ন, নির্যাতন। বন্ধ হোক হত্যা, গুম, খুন, যুদ্ধ-বিগ্রহ ও অমানবিকতাসহ সব ধরনের দমনমূলক নৃশংসতা- নববর্ষের শুরুতে আমি এ কামনা করছি। খবর যুগান্তর।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved