1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:০০ অপরাহ্ন

নবনির্মিত ভবন থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:
  • Update Time : বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৩৮ Time View

নীলফামারীর শাখামাছা বাজার এলাকা থেকে ময়নুল ইসলাম (২৮) নামে এক নির্মাণ শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ময়নুল সদর উপজেলার মধ্য সুটিপাড়া গ্রামের মমিন হোসেনের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, নিহত ময়নুল উত্তরা ইপিজেডে চাকরি করতেন। করোনায় কারখানা বন্ধ থাকায় গত দুই দিন থেকে নবনির্মিত ভবনে রাজমিস্ত্রির কাজ করছেন। গতকাল বুধবার রাতে পেটে ব্যথা হলে ওষুধ আনতে গিয়ে আর ফিরে আসে নাই। পরে আজ সকালে শাখামাছা বাজারের কিচেন মার্কেট (সবজি বাজার) সংলগ্ন একটি নবনির্মিত ভবনের লিফটের হাউসে জমানো পানি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেছেন নীলফামারী অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোখতারুজ্জামান।

নিহতের বড় ভাই লালবাবু বলেন, ঘটনার রাতে বাড়িতে না ফেরায় সন্দেহ হলে ভোরে ওই নির্মিত দালানে যাই। সেখানে লিফটের হাউসে জমানো পানিতে ভাইয়ের লাশ পাওয়া যায়।

নীলফামারী সদর থানার ওসি আব্দুর রউপ বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর রহস্য জানা যাবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved