1. mdemon1971@yahoo.com : news : Emon
  2. sowkat.press@gmail.com : Global :
  3. kamrulhk1984@gmail.com : gobalprime :
  4. jahidhasan87989@gmail.com : Jahid Hasan : Jahid Hasan
  5. soykotmh8@gmail.com : Prime time press : Prime time press
  6. rashedulraju760@gmail.com : prime time : prime time
  7. skprime88@yahoo.com : primetim2 :
  8. rashidul.rahul@gmail.com : অ্যাডমিন :
  9. siplujt@gmail.com : এডমিন :
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন

নবজাতককে ভিক্ষুকের কাছে ফেলে পালালেন মা

Reporter Name
  • Update Time : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ১০০ Time View
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে নবজাতককে ভিক্ষুকের কাছে ফেলে পালিয়েছেন মা। শুক্রবার রাত ৯টার দিকে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় ভিক্ষুকের কাছে নবজাতককে রেখে পালিয়ে যান মা। বর্তমানে শিশুটি ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। শিশুটি সুস্থ আছে বলে জানিয়েছেন চিকিৎসক। তাকে দওক নিতে আগ্রহ প্রকাশ করেছেন অনেকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ফাতেমা নামের নারী ভিক্ষুকটি রাস্তার পাশে বসে ভিক্ষা করতে ছিল। এমন সময় ওই ভিক্ষুককে ১০টাকা ভিক্ষা দিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে তার নবজাতককে কোলে দিয়ে পালিয়ে যায়। কিন্তু দীর্ঘ সময় অতিবাহিত হলেও তার কোন হদিস মেলেনি। পরে ওই ভিক্ষুক কোন উপায় না দেখে রাস্তার পাশের একটি ঔষধের দোকানের মালিক মুকুলের কাছে মেয়ে শিশুটিকে নিয়ে যান। দোকানদার মুকুল তাৎক্ষণিক নবজাতকটি তার বাসায় নিয়ে যায় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা লোবনা ফারজানা ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিনকে বিষয়টি জানান। তারপর দোকানদার মুকুল ভৈরব থানায় একটি ডায়রি করে শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে আসেন। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক।

ভৈরব উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বুলবুল আহম্মেদ বলেন, নবজাতক শিশুটিকে আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি। তার শারীরিক অবস্থা ভালো আছে।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহিন বলেন, বাচ্চাটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আমরা ইতিমধ্যে থানায় একটি ডায়রি করেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা লোবনা ফারজানা জানান, শিুশুটিকে সমাজসেবা অধিদপ্তরে হস্তান্তরের মাধ্যমে শিশু আদালতে পাঠানো হবে এবং আদালত যে নিদর্শনা দিবে সে মতেই বাচ্চাটি রাখা হবে। খবর ইত্তেফাক।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
globalprime24.com 2024 © All rights reserved